শুধু সুযোগের খোঁজে থাকেন “রিম্পা”! আবার একসাথে কাছাকাছি দেখা গেলো রাহুল এবং রুকমা জুটিকে!

তাঁরা শুধুই ভালো বন্ধু! বার বার এই দাবিই করে গিয়েছেন অফস্ক্রিন। কিন্তু দর্শকদের মনকে কি ফাঁকি দেওয়া এতই সোজা? বার বার দর্শকদের মন কি এতটাই ফাঁকি খায়! অফস্ক্রিন অনস্ক্রিন কোনও রসায়নেই বোঝা যায় না এটা রিল না রিয়াল। আশা করি বুঝেই গিয়েছেন কাদের কথা বলছি। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় জুটি, “রাম্পি”। অর্থাৎ রাহুল ও রুকমা (Rahul- Rooqma) জুটি।

“দেশের মাটি”র পর “লালকুঠি” দুটি ধারাবাহিকেই তাঁদের রোম্যান্স ও রসায়ন অনেক বেশি ভালোবাসা কুড়িয়ে নিয়েছিল দর্শকদের। তার একমাত্র কারণ কিন্তু শুধুমাত্র ধারাবাহিকে তাঁদের রসায়ন নয়। চ্যানেল থেকে তাঁদের ধারাবাহিকের আপডেট দেওয়া হলেও, নিজেরা নিজেদের আপডেট দিতে কিন্তু একটুও পিছপা হয় না।

ধারাবাহিকের বিয়ে তো বটেই, এমনি ছোট খাটো খুনসুটি ঘনিষ্ঠের মুহূর্ত তাঁরা শেয়ার করে থাকেন। তাতে ক্যাওসনেও লেখেন, “এত্তটা ভালোবাসি”। কিন্তু যখনই জিজ্ঞাসা করা হয় যে তাঁদের মধ্যে সম্পর্কটা ঠিক কী! তখনই তাঁদের দু’জনের উত্তর “আমরা খুব ভালো বন্ধু”।

প্রসঙ্গত অভিনেতা রাহুলের সঙ্গে একজনের নামই উঠে আসে প্রেমের দিক দিয়ে। তিনি তাঁর প্রথম অভিনেত্রী ও দীর্ঘদিনের প্রেম। প্রিয়াঙ্কা সরকার। চিরদিনই তুমি যে আমার সিনেমাটা সেই তবে থেকে আজও একটা সেনসেশন হয়ে রয়েছে। অনস্ক্রিন রাহুল প্রিয়াঙ্কা আগুনতো জ্বালিয়েই ছিলেন।

অফস্ক্রিন তাঁদের চার হাত এক হয়েছিল। খুব সহজ সরল এই ভালোবাসায় একটি ছেলেও হয় তাঁদের। তাঁর নামও রাখেন সহজ। কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান প্রিয়াঙ্কা। এবং তারপরই হঠাৎই বিচ্ছেদের খবর শোনা যায় তাঁদের। জানা যায় রাহুল নাকি বেশ মানসিক ও শারীরিক অত্যাচার করতে শুরু করেন প্রিয়াঙ্কার ওপর।

তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। অভিনেত্রী প্রিয়াঙ্কার ইন্ডাস্ট্রিতে কামব্যকও হয়ে গিয়েছে। একের পর এক তাবড় ওয়েবসিরিজ ও ফটোশ্যুটের মাধ্যমে কামব্যাক করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি দোলের শুভ মুহূর্তে ছেলে সহজে সঙ্গে খুব সহজ সরলভাবেই বেশ উৎসব উদযাপন করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু আবার জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শো এর শুভ মুহূর্তে আবার দেখা গেল রাহুল ও রুকমাকে। আবার বেশ ঘনিষ্ট অবস্থায়। তাহলে রাহুলের মনে ঠিক কী চলছে বলে আপনাদের মনে হয়!

Back to top button