‘দেশের মাটি’র পরে আবার ফিরছে রাহুল স্টার জলসায়! অভিনেতার লুক দেখে ‘চিরদিনই তুমি যে আমার’এর কথা মনে পড়ছে দর্শকদের, প্রথম ঝলকেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

স্টার জলসার একটি ধারাবাহিক হলেও ‘হরগৌরী পাইস হোটেল’। যেটা শুরুর প্রথম থেকেই মোটামুটি জনপ্রিয়তা পাচ্ছে টিআরপি তালিকাতে। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী শুভস্মিতা মুখার্জীকে। এই জুটি দর্শকদের পছন্দ হলেও সেভাবে জনপ্রিয়তা পায়নি টিআরপি তালিকাতে এই ধারাবাহিক।

Horogouri Pice Hotel: বাস্তবে কতটা রসায়ন জমে উঠেছে শঙ্কর ও ঐশানীর? Exclusive আড্ডায় রাহুল- শুভস্মিতা - Television - Aaj Tak Bangla
তবে শুরুর প্রথম থেকেই অনেকে ভেবেছিল এই ধারাবাহিক হবে পুরনো জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’র মতই। কিন্তু যত গল্প এগিয়েছে তত বোঝা গেছে অনেকটাই আলাদা এই গল্প। শংকর এবং ঐশানীর একে অপরের পাশে থাকা বা একে অপরকে ভরসা করা দর্শকদের প্রথম থেকেই ভালো লেগেছে। তবে তারই মধ্যে গল্প এসেছে নতুন মোড়। যেখানে দেখা গেছে ঐশানীর জামাইবাবুর চক্রান্তের ফুলির সঙ্গে শঙ্করের আবার বিয়ে দিচ্ছে শঙ্করের মা।

May be an image of 1 person, standing and text that says "Star জলসা"
কিন্তু এরই মধ্যে স্টার জলসার সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজ থেকে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে শঙ্করের নিরুদ্দেশ হয়ে যাওয়া দাদা আবার ফিরে এসেছে কিন্তু তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। প্রসঙ্গত সেই প্রোমোতে দেখা গেছে ঐশানী একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে বাড়িতে নিয়ে এসেছে এবং তাকে কিছু খেতে দিতে বলছে আর তখনই সে শঙ্করের খাবারের থালা থেকে মাছের মাথাটা তুলে নিয়ে শঙ্করের মায়ের দিকে তাকিয়ে বলছে ওই লোকটা বলছে ‘তুমি আমার জন্য রান্না করেছিলে’ তখনই তার মা বড় খোকা বলে ডেকে ওঠে।

May be an image of 2 people, people standing, indoor and text that says "Star জলসা"
এই দেখে বাড়ির সকলে চমকে যায় এবং শঙ্করের বড় বৌদিও হতবাক হয়ে পড়ে। তবে এই প্রোমোর মধ্যে সবচেয়ে বিশেষ যে ব্যাপার রয়েছে সেটা হল শঙ্করের দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাহুল অরুনাদয় ব্যানার্জিকে। ‘লালকুঠি’র পরে আবার একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা কিন্তু এবার মুখ্য চরিত্রে নয় এক বিশেষ চরিত্রে।

Lalkuthi | Premiere Ep 7 Preview - May 10 2022 | Before ZEE Bangla | Bangla TV Serial - YouTube
এর আগেও রাহুলকে মুখ্য চরিত্র ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে। সেখানেই প্রথম অভিনেত্রী রুকমা রায়ের সঙ্গে তার জুটি দারুণভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। তারপরে তাকে দেখতে পাওয়া যায় ‘লালকুঠি’তে আরো একবার রুকমা রায়ের সঙ্গে জুটি বাঁধতে। তবে সেই ধারাবাহিক জি বাংলার পর্দায় বেশি দিন সম্প্রচার হয়নি। তার কারণ টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে পারেনি।

May be an image of 2 people, beard and text that says "Star জলসা"
এরপর আরো একবার ফিরছেন রাহুল এই দেখে তার ভক্তরা রীতিমতো উচ্ছ্বাসিত। সেই সঙ্গে রাহুলের ‘হরগৌরী পাইস হোটেলে’র লুক দেখে দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়েছে। তার কারণ রাহুলের ক্যারিয়ার শুরুর দিকে বড় পর্দায় একটি অত্যন্ত জনপ্রিয় ছবি ছিল ‘চিরদিনই তুমি যে আমার’ সেখানে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার জুটি দারুণভাবে প্রশংসিত ছিল। আর সেখানেই রাহুলকে শেষে যে মানসিক ভারসাম্যহীন মানুষ দেখানো হয়েছিল তার সঙ্গে ‘হরগৌরী পাইস হোটেলে’র লুকের অনেক মিল রয়েছে। তাই দর্শকরা আরো একবার পুরনো রাহুলকে দেখতে পাচ্ছে এমনটাই বলছে অনেকে।

Back to top button