‘কে দেবে এগুলোর উত্তর? বাচ্চাটা জানতে চায়…’ ২১ দিন পরেও অমীমাংসিত রহস্য! এখনও অধরা মৃ’ত্যুর কারণ! আদৌ হচ্ছে তো অভিনেতার মৃ’ত্যুর তদন্ত? প্রশ্ন অভিনেত্রী রূপালি ভট্টাচার্যর!

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। কিন্তু এখনও তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সমুদ্রে শুটিং চলাকালীন কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই নিয়ে টলিপাড়ায় বারবার প্রশ্ন উঠলেও স্পষ্ট কোনও উত্তর মেলেনি এখনও পর্যন্ত।
ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই সরব হয়েছেন ইন্ডাস্ট্রির একাংশ। বিভিন্ন স্তরে প্রতিবাদ হয়েছে, এমনকি কাজ বন্ধ রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে। যে প্রজেক্টে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে, সেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ পেয়েছে। উত্তর না পাওয়া পর্যন্ত ওই সংস্থার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ‘ঠাম্মার হাসপাতালে ভর্তির টাকা চুরি করে নেশা করেছি…’ নেশার টাকা জোগাতে ঠাম্মার চিকিৎসার অর্থ চুরি! অকপট স্বীকারোক্তি অভিনেতা সপ্তর্ষি মৌলিকের!
এই ঘটনায় দুটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলেই জানা যাচ্ছে, তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে। সকলেই চাইছেন, দ্রুত সত্য সামনে আসুক এবং দায় নির্ধারণ হোক।
সম্প্রতি অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য এই বিষয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ২১ দিন কেটে গেলেও কোনও অগ্রগতি চোখে পড়ছে না। তাঁর কথায়, এতদিনে সাধারণত কোনও সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু এই ঘটনায় এখনও অন্ধকারই রয়ে গেছে।
তিনি আরও বলেন, একজন সহকর্মী এবং বন্ধু হিসেবে তিনি এই ঘটনার সত্য জানতে চান। যতদিন না প্রকৃত কারণ সামনে আসছে, ততদিন তিনি এই প্রশ্ন তুলতে থাকবেন। তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং তদন্তের গতি নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

