রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যু তদন্তে নতুন মোড়! সাতদিন পর পুলিশের দ্বারস্থ প্রিয়াঙ্কা সরকার! শৈবাল-লীনা গাঙ্গুলী সহ তিনজনের নামে FIR!

গত রবিবার হঠাৎ করেই দুঃসংবাদে স্তব্ধ হয়ে যায় টলিপাড়া। সুস্থ শরীরে শ্যুটিং করতে গিয়ে আর ফেরেননি রাহুল ব্যানার্জি (Rahul Arunoday Banerjee)। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের কাজ করতে গিয়ে তালসারির সমুদ্রে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে সহকর্মী থেকে অনুরাগীরা।

এরপর একে একে সামনে আসতে শুরু করে নানা প্রশ্ন এবং অভিযোগ। শ্যুটিংয়ের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ ওঠে। অনেকেই দাবি করেন, চরম অব্যবস্থা এবং গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাহুলের সহকর্মী ও বন্ধুরা ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং সঠিক তদন্তের দাবি তুলেছিলেন।

এই ঘটনার সাতদিন পর অবশেষে আইনি পদক্ষেপ নিলেন অভিনেতার স্ত্রী Priyanka Sarkar। তিনি কলকাতার রিজেন্ট পার্ক থানার পাশাপাশি তালসারি থানাতেও অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন প্রযোজনা সংস্থার কর্ণধার Leena Gangopadhyay, Shaibal Banerjee-সহ আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি।

আরও পড়ুনঃ ‘ছেলেরা সম্পর্ক রাখতে জানে না…’ ‘২৫ বছর হিরণের সাথে থাকা মানে আগের জন্মের পাপের প্রায়শ্চিত্ত!’ প্রাক্তন স্ত্রীয়ের বিস্ফোরক অভিযোগে বিদ্ধ অভিনেতা হিরণ চ্যাটার্জি!

এতদিন পর অভিযোগ দায়ের করার কারণও সামনে এনেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, স্বামীর হঠাৎ মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। এই শোক কাটিয়ে উঠতে সময় লেগেছে, তাই অভিযোগ জানাতে দেরি হয়েছে। তিনি জানিয়েছেন, এই ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়, তবুও সত্যিটা সামনে আনার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।

ঘটনাকে ঘিরে ধোঁয়াশাও কম নয়। প্রথমে প্রযোজনা সংস্থা দাবি করেছিল, রাহুল নিজেই জলে নামেন। কিন্তু স্থানীয়দের বক্তব্য, হাঁটু জলে ড্রোন শট নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়ে রাহুল নিজেই বিপদে পড়েন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ সময় জলে থাকার পরই তাঁর মৃত্যু হয়। ফলে এই ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্তের দিকেই এখন তাকিয়ে সকলেই।

Back to top button