নিজের আত্মসম্মান রক্ষা করার কথা বলে নিজের দিদির বিয়ে ভেস্তে দিতে পিছপা হচ্ছে না রাধিকা! স্বার্থপর চরিত্র বলছে ক্ষুব্ধ দর্শক মহল

লেখিকা লিনা গাঙ্গুলী লেখা জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এমনিতে লীলা গাঙ্গুলী সিরিয়াল মানেই তা নিয়ে চর্চা তো হবেই। এই সিরিয়ালটিও তার ব্যতিক্রম নয়। সিরিয়ালের নায়িকা রাধিকাকে (Radhika) নিয়েই এখন যত চিন্তা দর্শকদের। ধারাবাহিকে এই রাধিকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহা।

বাঙালির বিয়ে মানেই উৎসব। আর এক্কা দোক্কায় এখন চলছে সেই বিয়ের উৎসব। চারদিক ফুল দিয়ে সাজানো। সানাই বাজছে। বাড়ির বড় মেয়ের বিয়ে। মজুমদার বাড়িতে চূড়ান্ত ব্যস্ততা। অঙ্কিতা আর সৌম্যদীপের বিয়ে তা নিয়ে সাজ সাজ রব। পালন হচ্ছে নানান আচার অনুষ্ঠান। সবার মনে এখন আনন্দের মরসুম।

পোখরাজ আর রাধিকার গল্প এগিয়ে গিয়েছে অনেকটাই। ‘এক্কা দোক্কা’-র গল্পে এসেছেন ডাক্তার অনির্বাণ গুহ। যে চরিত্রে দর্শক দেখছেন প্রতীক সেনকে। এরই মধ্যে রাধিকার মা হওয়ার খবর নিয়ে অনেক রকমের কথাও উঠেছে পরিবারে। আপাতত সকলের জীবন এক গোলকধাঁধায় জড়িয়ে গিয়েছে। এক দিকে রাধিকা, পোখরাজ, অনির্বাণ আর অন্য দিকে অঙ্কিতা এবং সৌম্যদীপ।

যারা নিয়মিত স্টার জলসার চর্চিত সিরিয়াল ‘এক্কা দোক্কা’য় দেখেন তারা জানেন পোখরাজের সাথে ডিভোর্সের পর আচমকাই প্রেগনেন্ট হয়ে পড়েছে রাধিকা। অন্যদিকে রাধিকার এই অবস্থার কথা জানতে পেরে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর অনির্বাণ গুহও। কিন্তু আদতে রাধিকা প্রেগন্যান্ট নয়। আসলে রাধিকার পেটে টিউমার হয়েছে।

আর এই কথাটা রাধিকা খুব ভালো করেই জানে। এখানেই রাধিকার উপর ক্ষোভ দর্শকদের। রাধিকার দিদি অঙ্কিতার জীবনে এমন একটা গুরুত্বপূর্ন দিনেও রাধিকার জন্য ঘটে চলেছে একের পর এক ঝামেলা। দুই বোনের মধ্যেও চলছে ভুল বোঝাবুঝি। রাধিকা জানে যে এর আগেও ভেঙে গেছিল তার দিদির বিয়ে, তারপরেও বিয়ের মাঝে সব জেনে শুনেও সমস্যা তৈরি করছে সে। ভরা মন্ডপে রীতিমতো বিয়ে থামিয়ে রাধিকা পোখরাজকে যা নয় তাই বলে চলেছেন ডক্টর গুহ। দর্শকের মতে রাধিকার উচিত ছিল সব সত্যি বলে বিয়েটাকে ভালোয় ভালোয় মিটতে দেওয়া কিন্তু রাধিকার জেদ আত্মসম্মান আজ বড়ো হয়ে দাঁড়িয়েছে তার দিদির থেকেও। আর এমন ঘটনায় রাধিকার উপর বিরক্তি ক্ষোভে ফেটে পড়লেন দর্শক।

Back to top button