এক্কাদোক্কা ছেড়ে দিলেন প্রতীক! কদিন ধরেই দেখা যাচ্ছে না অনির্বাণকে, তবে কি শ্রীপর্ণার পর এবার প্রতীক ছাড়লেন সিরিয়াল?

বাংলা টেলিভিশনের অন্যতম হিট অনস্ক্রিন জুটি ‘মোহদীপ’। মোহর-শঙ্খ জুটি লম্বা সময় রাজত্ব করেছে টিআরপি চার্ট আর দর্শক হৃদয়ে। স্টার জলসার ‘মোহর’ সিরিয়ালের হিট জুটি ফের ফিরেছিল এক্কা দোক্কা ধারাবাহিকের মধ্যে দিয়ে। বর্তমানে স্টার জলসা একটি বহু চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এক্কাদোক্কা। এখানেই ডঃ অনির্বাণ এর চরিত্রে দেখা যাচ্ছিল প্রতীক সেনকে। কিন্তু হঠাৎই বেশ কিছুদিন ধরে আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাকে। কিন্তু কেনো?
২০২২ সালের এপ্রিল মাসে শেষ হয়েছিল ‘মোহর’। ছাত্রী আর শিক্ষকের সেই প্রেমের গল্প মন মজেছিল দর্শকদের। মোহরের চরিত্রে সোনামণি সাহা এবং শঙ্খদীপের চরিত্রে প্রতীক সেন। তাঁদের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন রসায়ন নিয়েও কম চর্চা নেই টেলিপাড়ায়। তাঁদের প্রেমের কানাঘুষো মাঝেমধ্যেই শোনা গিয়েছে। এবার টিভির পর্দায় আবারও একসঙ্গে ‘সোনাতিক’। ‘মোহর’ শেষ হওয়ার পর ম্য়জিক মোমেন্টসের ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে কাস্ট করা হয় সোনামণিকে।
অন্যদিকে একই চ্যানেলে ‘সাহেবের চিঠি’ নিয়ে হাজির হন প্রতীক। একদিকে সোনামণির বিপরীতে সপ্তর্ষি মৌলিক, অন্যদিকে প্রতীকের নায়িকা দেবচন্দ্রিমা। প্রতীক-দেবচন্দ্রিমার রসায়ন শুরু থেকেই ছিল ফিকে, মাত্র ৬ মাসেই বন্ধ হয়েছে ‘সাহেবের চিঠি’। ‘এক্কা দোক্কা’ স্লট ধরে রাখলেও টিআরপি ৬ ঘরেই আটকে রয়েছে। খুব বেশি চমক দেখাতে পারেনি রাধিক-পোখরাজের রসায়ন।
এরপরেই এই ধারাবাহিকে প্রবেশ করেছে প্রতীক সেন। আর পুরনো জুটিকে ফিরে পেয়ে ধারাবাহিকের প্রতি ফের মনোযোগী হয়ে উঠেছিলেন দর্শকরা। আরো একবার মোহর আর শঙ্খের প্রেমের রসায়ন নতুন চরিত্রের মধ্যে দিয়ে উপভোগ করছিলেন দর্শকরা। কিন্তু তার মাঝে শোনা যাচ্ছে প্রতীক সেন নাকি ছেড়ে দিয়েছেন ধারাবাহিক! তাহলে কি মুকুট ধারাবাহিকের দোলের মতোই অবস্থা হলো তার? আসল সত্যিটা জানতে উৎসুক হয়ে রয়েছেন দর্শকরা।
আসলে ধারাবাহিক ছাড়ছেন না প্রতিক সেন। এক্কাদোক্কা ধারাবাহিক থেকে পাঁচ দিনের ছুটি নিয়েছেন পর্দার অনির্বাণ। আর এই কথা অনেকদিন আগে থেকেই প্রোডাকশন হাউজকে জানিয়ে রেখেছিলেন তিনি। তার ছুটি নেওয়ার দরুন বিগত কয়েকদিন ধরে দেখা মিলছে না তার। তবে খুব সম্ভবত এর পরবর্তী পর্ব থেকেই পুনরায় দেখা মিলবে অনির্বাণের। তাই দর্শকদের চিন্তা করার কোনো কারণ নেই। এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না রাধিকা অনির্বাণ এর প্রেমের রসায়ন।

