ডেঙ্গুতে মৃ ত্যু হল জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর শোকের ছায়া টলি জগতে

‘পরের জন্মে শালিক হব।’ কথাটি যে সত্যি ভগবান শুনে নিল, এমনটা ভাবেনি কেউ। জীবনে কখন কিভাবে সব পাল্টে যায়, তা বোঝা অসম্ভব। ঠিক এমনই ঘটল জনপ্রিয় এই নায়িকার সঙ্গে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। আর এই ডেঙ্গুই কেড়ে নিল অভিনেত্রীর প্রাণ। দিন কয়েক আগেই নিজের সমাজমাধ্যমে জানিয়েছিলেন, পরের জন্মে শালিক হওয়ার ইচ্ছা ছিল।
বাংলাদেশি অভিনেত্রী নিশাত আরা অলভিদার নিজের ফেসবুকের পাতায় লেখেন, ‘পরের জন্মে শালিক হব’ এই লেখার চার দিনের মাথায় মৃত্যু হল অভিনেত্রীর। জীবন এক মুহূর্তে যা, পরমুহূর্তেই হয়ে অন্য রকম। জানা যাচ্ছ, মাত্র ১৯ বছর বয়সে ডেঙ্গিতে মৃত্যু হল নিশাতের। সেই খবর জানান অভিনেত্রীর বন্ধু মোহম্মদ হৃদয়। জানা যায়, মারা যাওয়ার চার দিন আগেই হঠাৎই জ্বরে আক্রান্ত হন নিশাত।
প্রাথমিক চিকিৎসা হলেও পরে হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আচমকা প্লেটলেট কমতে থাকে তাঁর। যদিও এক দিনের মাথায় ফের বাড়ে প্লেটলেট। তাই সুস্থ বোধ করায় একদিন পরই বাড়ি ফেরেন অভিনেত্রী। বুধবার বাড়ি ফিরে বেশ সুস্থ বোধ করেন অভিনেত্রী। হঠাৎই বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ মারা যান নিশাত।
যদিও অভিনেত্রীর মৃত্যু আদোও স্বাভাবিক মৃত্যু কি না তা জানা যায়নি। তাঁর বন্ধু মোহম্মদ হৃদয় বলেন, ‘‘আমার সঙ্গে নিয়মিত কথা হয়েছে। বুধবার রাতেও কথা হয়েছে। ও জ্বরকে সে ভাবে গুরুত্ব দিচ্ছিল না। বলছিল ঠিক হয়ে যাবে। ওষুধ খেলেই সেরে যাবে বলত নিশাত।’’ অভিনেত্রী টানা দুই বছর অভিনয় জগতে কাজ করছেন।
দুই বছর ধরে অভিনয়ে জগতে নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি। কয়েক মাস আগে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলেও কর্মশালা করেছিলেন অভিনেত্রী। নাট্যদল থেকেই অভিনয়ে যাত্রা শুরু নিশাতের। বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে কাজ করার পর সম্প্রতি একটি নাটকে মুখ্য চরিত্রে কাজের সুযোগ পান নিশাত। কিন্তু সেই কাজ আর তাঁর সম্পূর্ণ হল না।


