Icche Putul: নতুন সময়ে বিশেষ চমক! গিনিকে বাঁচিয়ে রূপকে পুলিশে দিল মেঘ, পাশে এসে দাঁড়ালো নীল

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। এতদিন শক্তিশালী প্রতিপক্ষের জন্য কেমন জনপ্রিয় হতে পারছিলো না এই ধারাবাহিক। তবে এইবার সুদিন ফিরতে চলেছে এই মেগায়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাড়ির অমতে গিয়ে জোর করে রূপকে বিয়ে করে গিনি। রূপের সাথে বিয়ে হওয়ার পর থেকে রূপ এবং তার মায়ের কাছে নানান ভাবে অত্যাচারিত হচ্ছে গিনি। রুপের করা অত্যাচার যাতে গিনি কাউকে না বলে তাই জন্য রূপের মা গিনিকে প্রত্যেকদিন ঠান্ডাভাবে হুমকি দিচ্ছেন। এদিন হঠাৎ মেঘের সামনাসামনি হয়ে যাওয়ায় গিনির অবস্থা নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারেনি মেঘ।

Watch Icche Putul TV Serial Webisode of 18th August 2023 Online on ZEE5

গিনি কষ্ট পেলেও প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এই সমস্ত কিছু তার বাড়ির লোকেদের কাছ থেকে আড়াল করার। কারণ সে খুব ভালো করেই জানে এই বিয়েটা দিতে বাড়ির অনেকেই আপত্তি জানিয়েছিল। তাই এখন যদি এই অবস্থা নিয়ে বাপের বাড়ি যায় তাহলে সবাই গিনিকেই দোষারোপ করবে, তাকে নিয়েই সবাই হাসাহাসি করবে। আর সেই অপমান সহ্য করতে পারবে না সে।

কিন্তু গিনির এমন অবস্থা দেখার পর চুপচাপ পায়ের উপর পা তুলে বসে থাকতে আর কিছুতেই পারছে না মেঘ। একই পাড়ায় পাশের বাড়িতে একটা মেয়ে এমন ভাবে নির্যাতিত হচ্ছে আর সে নিজের বাড়িতে বসে আছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই এইবার গিনিকে সেখান থেকে রক্ষা করলো মেঘ।

 

সম্প্রতি প্রকাশ পেল এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো এবং তার পাশাপাশি পরিবর্তিত হয়েছে ধারাবাহিকের সময়। এবার থেকে ৬ টায় সম্প্রচারিত হবে ইচ্ছে পুতুল এবং সাড়ে ৯ টায় সম্প্রচারিত হবে খেলনা বাড়ি। প্রোমোতে দেখা যায় মেঘ পুলিশ নিয়ে ঢুকে পড়ে রূপের বাড়িতে। রূপ তখন গিনিকে মারতে ব্যস্ত। মেঘকে দেখতে পেয়ে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার পিছনে লোকায় গিনি। রূপ রেগে গিয়ে মেঘের দিকে এগোলে পুলিশ তাকে অ্যারেস্ট করে আর ঠিক তখনই মেঘের পাশে এসে দাঁড়ায় নিল।

Bengali serial

Back to top button