ফুলকিকে জালাতে নতুন ফন্দি রোহিতের! অংশু ফুলকিকে আলাদা বেরোতে দেখে হিংসা হল পারমিতার!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে অন্যরকম একটি গল্প পরিবেশন করছে ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিক। এই মেগার প্রতিটি পর্ব এতটাই আকর্ষণীয় যে কিছুদিনের মধ্যেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিতে পেরেছে এই ধারাবাহিক। নায়ক নায়িকার জুটিও মন কেড়েছে দর্শকদের।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রোহিতকে পথে আনতে এবং তার মধ্যে থাকা দোটানা মানসিকতা থেকে তাকে মুক্ত করতে এবার মোক্ষম অস্ত্র প্রয়োগ করেছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। সে রোহিতকে ডিভোর্স দিতে চায়। কিন্তু রোহিত তাতে রাজি নয়। তাই ফুলকি স্পষ্ট জানায়, রোহিতকে এবার যেকোনো একটা দিক বেছে নিতে হবে। এইভাবে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। ফুলকির এই সিদ্ধান্তে তার পাশে এসে দাঁড়িয়েছে জেঠুমনি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শালিনী রুদ্র রিকি আর ঈশিতা প্ল্যান করতে থাকে ঠিক কিভাবে এই সুযোগটাকে কাজে লাগবে তারা। রুদ্র শালিনীকে বলে বেশি বেশি করে রোহিতের কাছাকাছি থাকতে। ওকে বার বার করে বিয়ের ডেট এবং বিয়ে সংক্রান্ত কথা বার্তা বলতে। এতে রোহিতের মনটা এই দিকেই ব্যাস্ত থাকবে। শালিনীও সেই অনুযায়ী কাজ করতে থাকে।

শালিনী রুদ্রর কথা মত রোহিতের কাছে যায়। রোহিত তখন রেগে গিয়ে জিনিস পত্র ভাঙচুর করছে। শালিনী আসায় থেমে যায় সে। এরপর শালিনী তাকে বলে, আজ একবার কফি খেতে যেতে, ওখানেই তাকে অনেক কথা বলবে শালিনী। রোহিত রাজি হয়ে যায়। এরপর একটা দরকারে ফুলকিকে বার বার ফোন করতে থাকে রোহিত কিন্তু প্র্যাকটিস করার সময় তমাল তাকে ফোনটা ধরতে দেয় না।

রোহিত চলে যায় অংশুমানের কাছে। সেখানে গিয়ে রোহিত তাকে ফুলকির কান্ড কারখানা সবটা খুলে বলে। সব শুনে অবাক হয়ে যায় অংশু। কারণ সে ফুলকির চোখে মুখে রোহিতের জন্য ভালোবাসা দেখেছিল। রোহিত করে, আজ ফুলকিকে সে যেনো কোনো এক ভাবে কফি খেতে নিয়ে আসে। কারন রোহিত ফুলকির সাথে সামনাসামনি কথা বলতে চায়। অংশুমান রোহিতের কথা মতন ফুলকি নিয়ে আসে। আর সেখানে ফুলকি রোহিত আর শালিনীকে একসাথে দেখে ফেলে।

Back to top button