খুনের দায়ে পুলিশি হেফাজতে ফুলকি! রুদ্রর ষ’ড়যন্ত্রের জাল কেটে পাল্টা জবাব দিতে নতুন রূপে ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রুদ্র ফুলকিকে বিপদে ফেলার জন্য হাসপাতাল থেকে নিজেকে সরিয়ে নেয়। যাতে সবাই রুদ্রকে খুঁজতে থাকে আর রুদ্র সবার চোখের আড়ালে ফুলকির ক্ষতি করতে পারে। এই খবর লাবুকে ফোন করে জানায় তার মা। এই খবর শুনে তো সকলেই অবাক হয়ে যায়। এই অবস্থায় রুদ্র কোথায় যেতে পারে।

অন্যদিকে ফুলকি তো নতুন বিপদের ইঙ্গিত পেয়ে ভয়ে পেয়ে যায়। রুদ্র নিজেকে আড়াল করে নিয়েছে তার মানে নিশ্চয়ই রুদ্র আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। এদিকে দেখা যায় রুদ্র যখন হাসপাতাল থেকে সবার চোখের আড়ালে পালাতে যাবে ঠিক তখনই পিছন থেকে এসে ঝিনুক তাকে ধরে নিয়ে যায়। আর এদিকে ফুলকি তার দিদির সাথে মিলেই এই প্ল্যান করেছে। এবারে রুদ্র ফুলকিদের কব্জায়।
ঝিনুক তার পুরোনো দলের লোকজনদের নিয়ে এই কাজ করেছে, আর রুদ্রকে একটা পুরোনো মন্দিরে বন্দী করে রেখেছে। ফুলকি মাঝরাতে রোহিতের চোখের আড়ালে বাড়ি থেকে বেরিয়ে দিদির সাথে দেখা করতে যায়। যেখানে রুদ্রকে আটকে রাখা হয়েছে সেখানে যায় ফুলকি।
আরও পড়ুনঃ ঝোঁপ বুঝে কো’প মারলো শিরিন! অকৃতজ্ঞ শিরিনের বারোটা বাজিয়ে দিল পারুল! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
সেখানে গিয়ে রুদ্রকে নিজের মুখে সব কুকর্ম স্বীকার করতে বলে। কিন্তু রুদ্র তো কিছুতেই সেসব স্বীকার করবে না। এরপর ফুলকি অত্যাচার চালায় রুদ্রর উপর, যেখানে সেখানে ঘুষি মারতে থাকে, চাবুক দিয়ে মারতে থাকে কিন্তু রুদ্র কিছুতেই মুখ খোলে না। তারপর ফুলকি বাধ্য হয়ে ফিরে আসে। এদিকে ফুলকি রোহিতের চোখ এড়িয়ে ঘরে ঢুকতে গিয়েই ধরা পড়ে। তারপরের দিন থানার বড়বাবু আসে বাড়িতে, এসেই ফুলকির দিকে রুদ্রকে কিডন্যাপ করার এবং খুন করার অভিযোগ করে। এদিকে ফুলকি মনে মনে ভাবতে থাকে রোহিত তো জানতো যে ফুলকি বাড়িতে ছিল না রাতে। দেখা যাক আগামী পর্বে কী হতে চলেছে।

