শালিনীকে উচিত শিক্ষা দিতে ভাঙা কাঁচের বোতল নিয়ে শালিনীর পিছনে তারা করলো ফুলকি!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। এই মুহূর্তে বেশ জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান প্লট। টিআরপিতে ধারাবাহিকটির স্থান একেবারে প্রথম সারিতে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে।

খুব বেশিদিন হয়নি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ফুলকি। অনেক কম সময়ের মধ্যে ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে বহু দর্শকের। যারা এই ধারাবাহিকটি একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানবেন ফুলকি চরিত্রটি বেশ লরাকু এবং হার না মানা একটি মেয়ের। বক্সিং এবং রোহিত এই দুজনকে নিয়ে তার বর্তমান জীবন।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রোহিতের প্রাক্তন স্ত্রী শালীনি হঠাৎ করেই ফিরে আসে রোহিতের জীবনে। তবে সেটা রোহিতকে ভালোবেসে নয়। সে রুদ্রর সাথে হাত মিলিয়ে রোহিত আর ফুলকিকে আলাদা করতে চায়। যায় জন্য ফুলকির জীবন চরম বিপদের মধ্যে ঠেলে দেয় সে।

তবে খুব শীঘ্রই ফুলকি সেই বিপদ কাটিয়ে ফের সুস্থ হয়ে ওঠে। এরপর শালীনির কবল থেকে রোহিতকে বের করে বেশ সুন্দর সময় কাটাতে থাকে ফুলকি। ফুলকি রোহিতকে ভীষণ ভালোবাসে তার কোনরকম ক্ষতি সহ্য করতে পারে না সে। আরো একবার তারই প্রমাণ মিলতে চলেছে আগামী পর্বে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শালীনির কাজকর্মে রোহিত খুব কষ্ট পায় আর যেটা একেবারেই সহ্য করতে পারে না ফুলকি। তাই সে একটা ভাঙা কাঁচের বোতল নিয়ে শালীনিকে মারার জন্য তার পিছু নেয় আর শালীনিও রাস্তা দিয়ে ফুলকির ভয় ছুটতে থাকে।

Back to top button