রুদ্রর চালে ফেঁসে হল ফুলকি রোহিতের বিয়ে, রোহিতের ওপর অপবাদের দোষ পড়লো ফুলকির ওপর, দূর্ধর্ষ প্রোমো ফুলকিতে 

জি বাংলার একটি সদ্য শুরু হওয়া এবং শুরুতেই জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক হলো ফুলকি। নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু। পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই আসে নায়িকা ‘ফুলকি’। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডল-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন তিনি।

ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, আগামী দিনে যত পর্ব এগোবে সেই গল্পই বলবে ‘ফুলকি’। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হবে যে অতীত মানুষকে বেঁধে রাখতে পারে না। এগিয়ে যাওয়াই রীতি। নিজেকে খুঁজে পাওয়ার লড়াইতে রোহিত ঠিক কীভাবে পাশে পাবে ফুলকিকে, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে। এই প্রোমো দেখে এখন টানটান উত্তেজনা দর্শক মহলে। রোহিতের কষ্ট করে তৈরি করা সুপার মার্কেট দেখে জ্বলে পুড়ে যাচ্ছে বিরোধীদল। তারা চেষ্টা করে যাচ্ছে যেন তেন প্রকারে তার এই স্বপ্নের বাস্তবায়নকে ধুলোয় মিশিয়ে দিতে। আর এইবার সেটা করতেই নোংরা খেলা খেললো তারা। আর কিছু না পেয়ে রোহিতের চরিত্রে কাদা ছিটানোর পরিকল্পনায় শামিল হয় বিরোধীদল।

প্রোমোতে দেখানো হয় বিরোধী দলের লোকজন পল্লব রায় চৌধুরীকে ফুলকি আর রহিতের ঘনিষ্ঠ ছবি দেখিয়ে বলে, দেখুন এই ছবিটা ভাইরাল হয়েছে। আপনার ভাইপো একটা অসহায় মেয়ের সুযোগ নিয়েছে। সেই একটা লম্পট তখন পল্লব রায়চৌধুরী বলেন আপনারা থামুন। ওদের বিয়ে হবে ফুলকি আর রোহিত একে অপরকে ভালোবাসে। এরপর দেখানো হয় বিয়ের মণ্ডপে সবার সামনে ফুলকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় রোহিত।

এরপর তারা ফুলশয্যার ঘরে আসে এবং ঠিক সেই সময় রুদ্র তাদের ঘরে আসে এবং রোহিতকে সেই ছবিটি দেখিয়ে বলে এটা ফুলকির ফোন থেকে ভাইরাল হয়েছে। তখন রোহিত রেগে গিয়ে ফুলকিকে বলে তুমি আমায় এভাবে ঠকালে? ফুলকি থাকুন ঠাকুরের দিব্যি খেয়ে বলে আমি কখনো কাউকে ঠকাইনি। ফুলকি কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে?

Back to top button