প্রেমে পড়েছে ফুলকি, এবার নিজের মুখেই রোহিতকে সেই কথা জানিয়ে দিল সে, অবাক রোহিত

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হওয়া একটি নবাগত জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই ধারাবাহিকের নায়ক নায়িকা। ‘মিঠাই’র জায়গা নেওয়া এই সিরিয়াল একেবারে নতুন একটি গল্প নিয়ে সম্প্রচার শুরু করেছিল। এই মুহূর্তে ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে টিআরপি তালিকাতেও চমক দেখাচ্ছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল। মূলত বক্সিংকে কেন্দ্র করে ধারাবাহিতির গল্প রচনা করা হয়েছিল তবে বর্তমানে সেইসবের কিছুই দেখানো হচ্ছে না এই ধারাবাহিকে। ধারণা করা হচ্ছে যে খাতে ধারাবাহিকটি এগোচ্ছে সেই খাতেই অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক তাই প্লটে পরিবর্তন ঘটিয়েছে নির্মাতারা।

রোহিতকে জানিয়ে দিল ফুলকি প্রেমে পড়েছে

এ দিনের পর্বে দেখা যায় দাদা অর্থাৎ রোহিতের সাথে মজা করার জন্য তার ঘরে একটি জুসের জারে জুসের সাথে মাদকদ্রব্য (Alcohol) মিশিয়ে তার ঘরে রেখে আসে রোহিতের ভাই। সে ভেবেছিল এইটা খাবে রোহিত আর তারপরই হবে আসল মজা কিন্তু দুর্ভাগ্যবশত বাস সৌভাগ্যবশত সেটা খেয়ে বসে ফুলকি।

রোহিতের ঘরে ঢুকে ফুলকি একটা সুন্দর গন্ধ পায় যে গন্ধটা ইদানিং সেসব জায়গা থেকেই পাচ্ছে। গন্ধটা তার ভীষণ পছন্দের। সে বুঝতে পেরেছে এই গন্ধটা রোহিতের জামা থেকে আসে। এ দিনের পর্বে ফুলকি রোহিতের জামা পরে একা একা নিজের মনেই রোহিতের অভিনয় করতে থাকে আর তার ভাইয়ের রেখে যাওয়া জুসটাও খেয়ে ফেলে। এরপর নেশা হয়ে যায় ফুলকির।

এরপর রোহিত ঘরে আসলেও কোন হুশ থাকে না তার। রোহিতের সামনেই নেশাগ্রস্ত অবস্থায় ফুল্কি বলে, “প্রেমে পড়েছো ফুলকি দাস? প্রেম বানান জানো? এত তো বানান ভুল করো? অপদার্থ!” এসব বলতে বলতেই নেশায় মাটিতে লুটিয়ে পড়ে ফুলকি। সজ্ঞানে হোক বা নিজের অজান্তে, অবশেষে রোহিতকে নিজের মনের কথা বলে ফেলল ফুলকি।

Back to top button