ফুলকির বুদ্ধি আর সিসিটিভি ফুটেজেই মিলে গেলো না মেলা অংক! ৬ বছর পর খু’নের শাস্তি পেতে চলেছে রুদ্র!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি রোহিত মিলে প্ল্যান করতে থাকে কিভাবে আবার নতুন করে তথার মৃ’ত্যুর তদন্ত করা যায়। ফুলকি তখন বলে যদি আবার সেই দিনের দৃশ্যটাকে নতুন ভাবে তৈরি করা যায় তাহলে বোঝা যাবে কিভাবে এই ঘটনা ঘটেছে। তখনই হঠাৎc করে রোহিত এবং ফুলকি যে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সেখানে এসে উপস্থিত হয় রোহিতের সেই পুরনো বন্ধু। যার সঙ্গে ওই দিনকে রোহিতের মারামারি হচ্ছিল। এত বছর পর তাকে দেখতে পেয়ে রোহিত কি করবে বুঝতে পারে না তখন ফুলকি বলে এগিয়ে গিয়ে কথা বলতে। এরপর রোহিত আবার নিজের পুরনো সেই বন্ধুর সঙ্গে কথা বলে ফুলকি এবং রহিত মিলে তাকে সেই সমস্ত ঘটনা বলে। রোহিতের বন্ধু কথা দেয় তাকে সাহায্য করার।

Phulki Today Episode 12 February (AC 1)

অন্যদিকে ফুলকি চোখে দেখতে পাচ্ছে না দেখে রোহিত স্নান করিয়ে দেয় তাকে। আর তখনই হঠাৎ করে নিজের চোখের সম্পূর্ণ দৃশ্য শক্তি ফিরে পায় ফুলকি। ফুলকির চোখে দৃষ্টি ফিরে পাওয়ায় রোহিত তো অনেক খুশি হয়ে যায়। এবারে তথার মৃত্যু রহস্যের তদন্তে পুরোপুরি ভাবে কোমর বেঁধে নেমে পড়ে রোহিত ফুলকি।

ফুলকি আজকের পর্ব ১৩ ফেব্রুয়ারি (Phulki Today Episode 13 February)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি এবং রোহিত মিলে সবাইকে এক জায়গায় জড়ো করে আবার ওই দিনের ঘটনাটা নতুন ভাবে রি ক্রিয়েট করে। রোহিতের যে সমস্ত বন্ধু-বান্ধব ছিল সবাই একজায়গায় এসে তাদের সাহায্য করতে চায়। এরপর ওইদিন কি হয়েছিল সবটা তারা পর পর সাজায়। আর তারপরই সবাই বুঝতে পারে যে রোহিতের ধাক্কায় কোনোভাবেই কারোর মৃত্যু সম্ভব না। এবারে ফুলকিরা নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! আপনজনের ক্যা’ন্সারে মর্মাহত স্বস্তিকা মুখোপাধ্যায়! চলছে কেমো থেরাপি! সমাজ মাধ্যমের পাতায় সাহায্য চাইলে অভিনেত্রী!

তারপরই ফুলকি ফোন করে অংশুকে। অংশু সবটা শোনার পর বুঝতে পারে এই ঘটনার সাথে রুদ্র জড়িত। তাই অংশু বলে ওইদিনের সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করতে। ফুলকি এর রোহিত মিলে সেই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে নেমে পড়ে। কিন্তু এবারে অনুমতি না নিয়ে কাউকে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে না বলে জানিয়ে দেয়া হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হয়।

Back to top button