মহাশিবরাত্রিতে ফুলকির হাতেই রুদ্ররুপ ব’ধ! ফুলকির পায়ের তলায় এসেই পড়তে হলো তাকে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি আর রোহিত আসল অপরাধীকে ধরার জন্য ওখানকার ডাক্তারদের সাহায্য চায়। সেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেই দেখা যাবে কে এই চালাকি করছে। কিন্তু সবাই যেহেতু একইরকম পোশাক পরে আছে তারজন্য কে আসল অপরাধী ধরতে পারে না। তারজন্য আবার নতুন করে নাটক সাজানোর প্ল্যান করে ফুলকি। ল্যাবের সবার থেকে সহযোগিতা চায়, সবাই তাদের সাহায্য করার জন্য রাজি হয়।

এরপর রোহিত বাড়িতে ধানুকে ফোন করে সবটা জানায়, আর বলে দেয় তারা আসল অপরাধীকে ধরার জন্য ফাঁদ পেতেছে তার জন্য ধানুর সাহায্য প্রয়োজন। এরপর ধানু বাড়িতে সবাইকে বলে যে ফুলকির চুলের স্যাম্পেল হারিয়ে গেছে তাই আবার নতুন করে পরীক্ষা হবে।
এই খবর পাওয়া মাত্রই তো ঈশিতা রুদ্রকে জানিয়ে দেয়। আর রুদ্র সঙ্গে সঙ্গে আবারও ল্যাবে গিয়ে স্যাম্পেল বদলাতে যায়। ফুলকির সেই ফাঁদে এসেই ধরা দেয় রুদ্র। ফুলকি তো ঠিকই চিনতে পারে জামাইবাবুকে। তারপর ফুলকি রোহিত মিলে রুদ্রকে ধরার চেষ্টা করলে রুদ্র পালিয়ে যায়।
আরও পড়ুনঃ বেশি লোভ করতে গিয়ে ঘটালেন চরম বিপত্তি! সোনা চুরি কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী!
কিন্তু ফুলকি তো এত সহজে রুদ্রকে ছেড়ে দেবে না এবারে। রোহিতের সাথে তার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে রুদ্র এর ফল তো ভোগ করতেই হবে রুদ্রকে। এরপর ফুলকি রুদ্রকে খোঁজার জন্য রুদ্রকে তাড়া করে। রুদ্রকে পেয়ে তার দিকে ত্রিশূল নিয়ে ছুটে যায়। আজ এই ত্রিশূল দিয়েই ফুলকি বধ করবে রুদ্রকে।

