প্রথমবার নিজের জন্মদাত্রী মায়ের মুখোমুখি ফুলকি! মা কালীর এই ইঙ্গিত বুঝতে পারবেতো ফুলকি? প্রকাশ্যে ফুলকির দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নবাবগঞ্জের রাজবাড়ী থেকে ধানুর জন্য সম্বন্ধ নিয়ে রায়চৌধুরী বাড়িতে আসতে চলেছে রাণীমা। অন্যদিকে তিওয়ারি রুদ্রর কথা মত টাকা দিয়ে তাবিজের ভেতরে থাকা কাগজটা নিয়ে আসে। রুদ্র হাত কাগজটা হাতে পেয়ে অবাক হয়ে যায়। সেখানেই লেখা ছিল ফুলকির জন্ম পরিচয়। ফুলকি হলো আসলে ওই রাজমহলের রাজকন্যা।

এরই মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে ফুলকিরা সপরিবারে এসেছে রাজবাড়ীতে। সেখানেই রাজবাড়ীর ছোট রানী তাদের বাড়ির কুলদেবতার কাছে নিয়ে যায় সবাইকে। সেখানে গিয়ে ফুলকি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে নিজের মাকে ফিরিয়ে দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য! নতুন স্বাদের এক ভিন্ন চরিত্রে প্রধান চ্যানেলে অভিনেত্রীর প্রত্যাবর্তন!

আর তখনই দমকা হাওয়া এসে সব ওলট পালট করে দেয়। তারপরই ওই রাজ বাড়ীর বড় রাণীমা ফুলকিকে দেখে বলে আমি জানতাম তুই একদিন ঠিক ফিরে আসবি। ফুলকিও তাকে দেখে এগিয়ে আসে কিন্তু দুজন কাছাকাছি এলেই বাধা হয়ে দাঁড়ায় ছোট রাণীমা। আর ফুলকি রোহিতকে বলে বড় রাণীমাকে তার খুব আপন মনে হলো, খুব কাছের মনে হল। আর এই দুর্ধর্ষ প্রোমো দেখে দর্শক আগামী পর্ব দেখার জন্য অপেক্ষা করে আছেন।

Back to top button