ফুলকির তারকেশ্বর যাত্রাতেই কি মিটবে রোহিতের ভুল ধারণা! আবার একটি দারুন প্রোমো নিয়ে হাজির ফুলকি

শিবের মাথায় জল ঢেলে রোহিতের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে ফুলকি! নাকি আবার একবার ফুলকিকে ভুল বুঝবে সে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত প্রায় প্রতিটি ধারাবাহিকই হিট। টিআরপি (TRP) তালিকায় এক থেকে দশের স্থান প্রাপ্ত ধারাবাহিক গুলির মধ্যে বেশিরভাগই জি বাংলায় সম্প্রচারিত হয়। দেড় মাস হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক ফুলকি (Phulki)। মাত্র কিছুদিনের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের নায়িকা।

ধারাবাহিকটি নিজের প্লটে নতুন নতুন টুইস্ট দিয়ে একেবারে জমজমাট করে রেখেছে দর্শকদের ড্রয়িং রুম। এই ধারাবাহিকের মূল আকর্ষণ নায়িকা ফুলকি। চরিত্রটি ভীষণ প্রাণোচ্ছল। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে নিমিষে মন জিতে নিয়েছে প্রত্যেকের। একটু একটু করে রোহিতের মনেও জায়গা করে নিচ্ছিল এই মেয়েটা। ঠিক তখনই ঘটল বিপত্তি।

ফুলকিকে বিশ্বাস করেনি রোহিত

রুদ্রের চক্রান্তে রোহিতের চোখে অনেকটা নিচে নেমে যায় ফুলকি। তাকে আর বিশ্বাস করতে পারেনা রোহিত। সে যাই করুক না কেন ফুলকি তার প্রতিশোধ নিতে জেনে বুঝে কখনো রোহিতের বিপদ হতে দেবে না। এইবার রহিতকে বাঁচাতে নিজের জীবনে ঝুকি নিল ফুলকি। সে বলেছিল মাছে বিষ আছে রোহিত বিশ্বাস করেনি। মাছটা নিজে খেয়ে নিজের জীবনকে বিপন্ন করে সবাইকে প্রমাণ দিল সে।

ভোলে বাবার কাছে প্রার্থনা ফুলকির

বর্তমানে সেবা শুশ্রূষায় অনেকটাই সুস্থ ফুলকি। সম্প্রতি প্রকাশ পেল ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা যাচ্ছে মহাদেবের জয়ধ্বনি দিতে দিতে দল বেঁধে তারকেশ্বরের দিকে রওনা দিয়েছে ফুলকি। তার প্রানোচ্ছলতায় উদ্দীপিত হচ্ছে সবাই। চলতে চলতে রোহিতকে নিয়ে ভীষণ কষ্ট পায় ফুলকি। সে এত করে তাও রোহিত তাকে বিশ্বাস করে না।

নিজের ভুল বুঝে ফুলকির পাশে রোহিত

ফুলকি কষ্টে দুঃখে ভোলে বাবার কাছে গিয়ে বলে “কেন ক্ষ্যাপা স্যার আমায় বিশ্বাস করে না? কেন আমি এত কষ্ট পাই? কী দোষ করেছি আমি?আজ তোমায় উত্তর দিতেই হবে। যতক্ষণ না সব ঠিক হবে আমি দন্ডী কাটতেই থাকবো।” এই বলে গোটা রাস্তা দন্ডী কাটা শুরু করে ফুলকি। একটা সময় গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় তাকে এসে ধরে ফেলে রোহিত। এবার কি তবে দূরত্ব মিটবে দুজনার মধ্যে?

Back to top button