সত্য উদঘাটনের পথে আরো এক ধাপ! বড় রাণীর দুঃখ ঘোচাতে অতীতের মুখোমুখি ফুলকি!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিত রাজবাড়ী যখন জানতে পারে আদিত্য ধানুর গায়ে হাত তুলেছে তখন সে আর নিজের মাথা ঠিক রাখতে পারে না। এরপর আদিত্য, ছোট রানী, ছোট রাজা সবাই বেরিয়ে আসে। আদিত্য নিজের কাজের জন্য এতটুকু অনুতপ্ত নয় দেখে ফুলকিও আদিত্যকে চড় মারে। রাণীমা তো ফুলকির এই আচরণে আরও ক্ষেপে যায়। কিন্তু রাজা বাবুর কথায় শান্ত হয় আর আদিত্য ক্ষমা চায় ধানুর কাছে। নাহলে রোহিত ধানুকে নিয়ে চলে যেতো রাজবাড়ী থেকে। কিন্তু ধানু আদিত্যকে আরও একবার সুযোগ দিতে চায়।

ওইদিকে রোহিতের মন তো কিছুতেই মানতে চায় না। এদিকে ছোট রাণীমা ফুলকির উপর এত ক্ষেপে যায় যে ধানুর মাকে ফোন করে সবটা জানায়। কিন্তু তার ছেলে কি করেছে সেটা আর বলে না। যার ফলে বাড়িতে যাওয়ার পরে ফুলকিকে সকলে প্রশ্ন করে। কেন জামাইয়ের গায়ে হাত তুলল ফুলকি সেই নিয়ে অনেক কথা শুনতে হয়। কিন্তু ধানু ফুলকিদের বারবার বাড়িতে কিছু জানাতে না করেছে। তবে লাবণ্য বুঝতে পারে ফুলকি এমনি এমনি চড় মারার মেয়ে নয়, নিশ্চই আদিত্য বড় কোনো ভুল করেছে।
আরও পড়ুনঃ ‘অভিনয়টাও ঠিক মতো হলো না…সব ন্যাকামো’- দাদুর মৃ’ত্যুতে কনটেন্ট বানিয়ে ফেললেন মধুবনী! কটাক্ষের মুখে অভিনেত্রী!
ওইদিকে ধানু সামনে কান্নাকাটি করে যায়। আর আদিত্যর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আদিত্য আসছে না দেখে তার কথা ভাবতে থাকে। ঠিক তখনই ধানুর মন ভালো করতে ফুলকি ফোন করে তাকে। ধানু যতটা সম্ভব নিজের কষ্ট আবেগ গুলো আড়াল করতে চায়। ফুলকি নানান কথার মাধ্যমে ধানুর মন ভালো করার চেষ্টা করে। কিন্তু তার মাঝেই আদিত্য ঘরে আসে। ধানু অনেকভাবে আদিত্যর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আদিত্য নিজের জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যায়।
ওইদিকে ফুলকি বড় রাণীমাকে কথা দিয়েছে যে তার হারিয়ে যাওয়া স্বামী সন্তানকে ফিরিয়ে দেবে। তাই পুলিশের সাহায্য দরকার তার। সকালবেলা এক্সারসাইজ করতে গিয়ে ফুলকি স্বাগতা ম্যাডামকে ফোন করে আর বলে ২৪ বছর আগে রাজা বাবুর মৃত্যুর কিন্তু তথ্য দরকার এই সেটা খুব গোপনে। এই অফিসারও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। যে লরি ধাক্কা মেরেছিল তার নাম্বার জোগাড় করে দেয় স্বাগতা। আর সেই লরি খুঁজেও পায় ফুলকিরা এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

