নিজের আত্মসম্মান রক্ষার্থে রোহিতকে ডিভোর্স দিলো ফুলকি! তার এই পরিবর্তনে অবাক রোহিত!

একেবারে জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকের নবাগত নায়িকা মন কেড়ে নিয়েছে দর্শকদের। বর্তমানে টেলিভিশনের পর্দায় টিকে থাকার লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে এই ধারাবাহিক। ফুলকির টিআরপিও (TRP) আকাশ ছোঁয়া। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিকে বেশ পছন্দ করেন ভক্তরা।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি আর রোহিত এদের দুজনকে কিছুতেই একসঙ্গে শান্তিতে থাকতে দেবে না রোহিতের জামাইবাবু আর রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী। প্রতি মুহূর্তে তারা নানারকম ভাবে চেষ্টা করে চলেছে ফুলকির ক্ষতি করার। রোহিতকে ফুলকির থেকে আলাদা করে দেওয়ার। তারা বারবার ভুল বোঝাচ্ছে রোহিতকে।

এতদিন ধরে সবটা সামলে নিচ্ছিল ফুলকি। কিন্তু এবার সে ক্লান্ত। এই অনিশ্চয়তার মধ্যে থাকাটা তার পক্ষে দুষ্কর হয়ে উঠেছে। তাই এবার এক চরম পদক্ষেপ নিল সে। রোহিত অনেকদিন ধরেই দোটানোর মধ্যে ছিল। এবার সেই দোটানা শেষ করতেই বিয়ে ভাঙার সিদ্ধান্তে উপনীত হয়েছে সে।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যা দেখে ফুলকির প্রতি ভালোলাগা বেড়ে গেলো দর্শক মহলের। এই প্রোমোতে দেখা যায়, রোহিতের নামে একটি পার্সেল এসেছে। প্রথমে রোহিত বুঝতে পারে না কিসের পারসেল। যখনি সে পার্সেলটা খোলে, দেখতে পায় সেখানে রয়েছে ডিভোর্স পেপার। এই গোটা বিষয়ে ভীষণ অবাক হয়ে যায় রোহিত। কারন সে ভাবতেও পারে না ফুলকি তাকে ডিভোর্স পেপার পাঠাতে পারে বলে।

কিন্তু একটা মেয়ে আর কতদিন সহ্য করতে পারে? ফুলকি রোহিতকে বলে, “অনেক হয়ে গিয়েছে আর না। এইবার আপনাকে যেকোনো একদিকে বেছে নিতেই হবে। হয় শাকচুন্নি ম্যাডাম নয়তো এই ফুলকি দাস।” দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখতে থাকে শালিনী আর মজা নিতে থাকে। এবার কি করবে রোহিত? সে কি ডিভোর্স দিয়ে দেবে ফুলকিকে? নাকি শালিনীকে সরিয়ে ফুলকিকেই আপন করে নেবে!

Back to top button