শেষ হলো রুদ্রর জারিজুরি! প্রেস কনফারেন্সে সকলের সামনে গ্রেফতার রুদ্র! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় সরকার বাড়ির বউ নিজেই তার শ্বাশুড়ির গয়না চুরি করেছে। তারপর ফুলকির ভয়ে ওই বউ নিজেই নিজের মুখে শিকার করে নেয় যে সেই লোভে পরে তার শাশুড়ির গয়না সরিয়েছে। এরপর সে নিজে লুকিয়ে রাখা ওই গয়না নিয়ে আসে শাশুড়ির হাতে তুলে দেয়। ফুলকি আবারো তার বুদ্ধিকে কাজে লাগিয়ে উদ্ধার করলো বিপদ থেকে।

 

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki New Episode

এদিকে লাবু, পিয়ালরা এই বিষয়ে কিছুই জানে না। জেঠিমাকে যখন তারা সরকার বাড়ি থেকে ছাড়িয়ে আনছিল তখনই মাঝরাস্তায় ধানু তাদের সবটা বলে। লাবু মাকে আর এভাবে দেখতে পাচ্ছে না তাই খুবই ভেঙে পড়েছে। কিন্তু ফুলকি জানায় এবারে রুদ্রকে শেষ করতেই হবে, উচিত শাস্তি দিতে হবে। এদিকে লাবুর মৃত্যুর ভুয়ো খবরকে কাজে লাগিয়ে রুদ্র আবারো রাজনীতিতে লাবুর জায়গায় জাঁকিয়ে বসেছে।

এই খবর এতদিন জানত না ফুলকিরা। বস্তির চা এর দোকান এর টিভিতে তারা রুদ্রর এই খবর জানতে পারে। জেঠিমা এখন নিজের ভুল বুঝতে পারে। আর ফুলকিকে যে এতদিন এত অপমান করে এসেছে সেটাও বুঝতে পারেন। কিন্তু এবারে ফুলকিরা বুঝতে পারে তাদের বাইরে থেকে সাহায্য নিতে হবে। নাহলে তারা এখান থেকে বেরোতে পারবে না।

আরও পড়ুনঃ ”খিদেটা মেটে না…’ অভিনয়ে জগত থেকে বঞ্চিত! টেলিভিশনের পর্দায় আর দেখা মেলে না তার! কেমন আছেন অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী?

আর সেদিনই রাতের বেলা ওই বস্তিতে ছদ্মবেশে আসে অংশু। অংশু তার লোক লাগিয়ে খোঁজ পেয়েছে বস্তিতে নতুন কয়েকজন এসেছে। ফুলকিরা তো প্রথমে বুঝতে পারেনি অংশু এসেছে, তাই তারা লুকিয়ে পড়ে কিন্তু পরে রোহিত অংশুকে চিনতে পেরে বেরিয়ে আসে। তারপর একে একে সবাই এগিয়ে আসে। অংশু বলে তাদের অনুপস্থিতিতে রুদ্র কিভাবে ওই বাড়িতে রাজত্ব চালাচ্ছে। আর পরের দিন রুদ্র প্রেস কনফারেন্সও ডেকেছে। তখনই ফুলকির মাথায় বুদ্ধি আসে। প্রেস কনফারেন্সে মিডিয়া, পুলিশ, আরও অসংখ্য লোক থাকবে তখনই ফুলকিরা তাদের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে সকলের সামনে দাঁড়াবে। সেই প্ল্যান মতনই তারা পরেরদিন গিয়ে উপস্থিত হয় সেখানে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button