শালিনীর সাথে পাল্লা দিতে একেবারে নতুন রূপে ফুলকি, সঙ্গ দিচ্ছে রোহিত! ভিডিও দেখলে হাঁ হবে ভক্তরা

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হল (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki)। এই মুহূর্তে বেশ জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান প্লট। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু এবং নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেত্রী দিব্যানী মন্ডলকে। টিআরপিতে ধারাবাহিকটির স্থান একেবারে প্রথম সারিতে।
খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে ফুলকি। এর মধ্যেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে বহু দর্শকের। যারা এই মেগা একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানবেন ফুলকি চরিত্রটি বেশ লরাকু এবং হার না মানা একটি মেয়ের। বক্সিং এবং রোহিত এই দুজনকে নিয়ে তার বর্তমান জগৎ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রোহিতের প্রাক্তান স্ত্রী শালীনি হঠাৎ করেই ফিরে আসে রোহিতের জীবনে। সে রুদ্রর সাথে হাত মিলিয়ে রোহিত আর ফুলকিকে আলাদা করতে গিয়ে ফুলকিকে এক চরম বিপদের মধ্যে ঠেলে দেয়।
তবে খুব শীঘ্রই ফুলকি সে বিপদ কাটিয়ে ফের সুস্থ হয়ে উঠবে। এর প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশ পাওয়া নতুন প্রোমোয়। তবে এরপর নাকি নায়িকা নিজেকে পাল্টে ফেলে একেবারে অন্যরকম ফুলকি হয়ে উঠবে, এটা কি সত্যি? নতুন ফুলকিকে নাকি রোহিতের সাথে এক ঝলক দেখাও গিয়েছে সোশ্যাল মিডিয়ায় !
আসল বিষয়টি একটু অন্যরকম। সিরিয়ালের ফাঁকে দর্শকদের বিনোদন দিতে নায়ক নায়িকারা অনেক সময় রিলস বা ভিডিও বানিয়ে থাকেন। আর ঠিক এমনই একটি ভিডিওতে রোহিতের সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দিল ফুলকি। আটপৌরে শাড়ি ছেড়ে শর্টস বুট সানগ্লাসে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। তবে এটি ধারাবাহিকের অংশ নয়।
View this post on Instagram

