অন্যায়ের প্রতিবাদ করলো ফুলকি! বিপদে পড়লো ধানু! কিভাবে ধানুকে রক্ষা করবে ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় মাঝরাতে ফুলকি ঠিক লুকিয়ে বড় রানীর সাথে দেখা করতে যায়। এরপর বড় রানীর ঘরে লুকিয়ে ঢোকে ফুলকি। এদিকে বড় রানীর ঘরে আশেপাশে দেখাশোনা করার মত কেউ নেই। যার শরীর এত খারাপ গায়ে জ্বর জ্বর তাকে কেউ কিভাবে একা ফেলে রাখতে পারে সেটাই বেশ অবাক লাগে ফুলকির। এরপর ফুলকি নিজেই বড় রানী মাকে জলপট্টি দিতে থাকে। ফুলকির হাতের ছোঁয়ায় রাণীমার জ্ঞান ফিরে আসে।

ফুলকিকে দেখে রাণীমাও খুব খুশি হয়। ফুলকির খুব মায়া হয় বড় রানীকে দেখে। এরপর ফুলকি বড় রাণীকে লুকিয়ে নিয়ে আসে নৃসিংহ দেবের মন্দিরে। সেখানে এসেই ফুলকির মনের কৌতূহলে জিজ্ঞাসা করে বড় রাজা কিভাবে মারা গেছিল, তখনই তাদের কথা বলতে দেখে ফেলে ছোট রাণীমা। তিনি এসে সঙ্গে সঙ্গে বড় রাণীমা কে নিজের ঘরে নিয়ে যায়। তারপরেই বড় রানী মাকে যারা দেখাশোনা করে তাদের উপরে নিজের সমস্ত রাগ উগরে দেয়। আর আড়াল থাকে সেটা দেখে ফেলে ফুলকি। ফুলকির উপর রাগ করে ছোট রানী যেভাবে অত্যাচার করছিল সেটা ফুলকির একেবারে স্বাভাবিক লাগেনা।
বাধ্য হয়েই ফুলকি ছোট রানীমাকে থামায়। ছোট রানী অবাক হয়ে যায় ফুলকির সাহস এবং কৌতূহল দেখে। যেভাবে ফুলকি বড় রাণীকে ঘর থেকে বের করে নিয়ে আসলো আবার আড়াল থেকে তাদের কথাও শুনছিল এই সমস্ত বিষয় তিনি একেবারেই পছন্দ করতে পারেনা। এদিকে ধানু ফুলকিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে আসে ওই ঘরের সামনে। ধানু এসে পড়ায় নকল হাসির মাধ্যমে সবকিছু কেমন আড়াল করে যায় ছোট রানী।
আরও পড়ুনঃ ‘তোর জন্য আমার সংসার ভেঙেছে…’- স্বামীর প্রাক্তন স্ত্রী ছেলের সঙ্গে কুকুরের মতন ব্যবহার! যোগ্য জবাব দিয়ে শ্রীময়ীকে ধুয়ে দিলেন পিঙ্কি!
এরপরে ধানু এবং ফুলকি চলে আসে নিজেদের ঘরে। ফুল কীর্তন এই গোটা বিষয়টা নিয়ে ভীষণই চিন্তা হতে থাকে মনে সন্দেহ আরো বাড়তে থাকে কিন্তু ভানুর নতুন সংসারে তাই ধানুকে সে এখনই সমস্ত বলে বিব্রত করতে চায় না এরপরে ধানু বড় রাজকুমারের দেওয়া উপহার ফুলকে দেখায় ভানুকে খুশি দেখে ফুলকিও খুশি হয় কিন্তু রাতের বেলা ফুলকির কিছুতেই ঘুম আসতে চায়না। তখনই ফুল্কি মাছ যাতে রোহিত কে ফোন করে সবটা জানে। আর ফুলকি যখন রোহিতকে এই সমস্ত ঘটনা বলছিল তখন আড়াল থেকে সবটা শুনে নেয় ছোট রাজকুমার। অন্যদিকে পরের দিন ধানু এবং আদিত্যর ভাত কাপড়ে অনুষ্ঠানে যখন আদিত্য ধানুর ভাত কাপড়ের দায়িত্ব নিতে যাবে তখন ফুলকি হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলে ধানু তো নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে তাহলে আদিত্যকে কেন তারা ভাত কাপড়ের দায়িত্ব নিতে যাবে। এবার এই কথাতেই ধানুর জীবনে নতুন কোন বিপদ নেমে আসবে কিনা সেটাই দেখার অপেক্ষা।

