বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘এই পথ যদি না শেষ হয়ে’র নায়িকা, খবর সামনে আসতেই খুশি অভিনেত্রীর ভক্তরা

এ বছর প্রেমদিবসের দিনেই প্রেমের পর্দাফাঁস হয়েছিল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের এই নায়িকা। জানা গিয়েছিল তাঁর প্রেমিকের পরিচয়। নায়িকা জানিয়েছিলেন বিয়ে করতে চলেছেন তিনি। এই বছরের শেষেই যে বিয়ের প্ল্যানিং রয়েছে সে কথাও জানান তিনি।

এ বার সেই দিনটির কাছে পৌঁছনোর এক ধাপ এগোলেন অভিনেত্রী। রথের দিনে অনুষ্ঠিত হল তাঁর রোকা ওরফে পাটিপত্রের অনুষ্ঠান। এবার শুধু বিয়ের পিঁড়িতে বসা বাকি। তাকে করে সাজে দেখতে মুখিয়ে রয়েছে তার ভক্তরা।

ছেলে অবাঙালি। বেশ কিছু দিন প্রেমপর্ব চলার পর দুই বাড়ি থেকেই বিয়ের জন্য চাপ আসতে থাকে। অবশেষে শুভদিন দেখে ঠিক হয়েছেন সব কিছুই। তবে এই বছরের শেষে নয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বরই শুভকাজ সম্পন্ন করতে চলেছেন তাঁরা। বাঙালি ও পঞ্জাবি দুই নিয়ম মেনেই সম্পন্ন হবে শুভ কাজটি।

এই মুহূর্তে ‘রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। নায়কের বোন হয়ে নিত্যদিন হাজির হচ্ছেন দর্শকের ড্রয়িংরুমে। নায়কের বোন সীমন্তিনী শীলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের প্লট বলছে, সীমন্তিনী বিয়ে করেছেন এক পঞ্জাবি ছেলেকে। এতক্ষণে নিশ্চয়ই দর্শকরা বুঝতেই পেরেছেন অভিনেত্রীর আসল পরিচয়।

 

View this post on Instagram

 

A post shared by Payel Deb (@payel.deb08)

কথা হচ্ছে সবার প্রিয় মুমু দিদিকে নিয়ে, অর্থাৎ অভিনেত্রী পায়েল দেব। ধারাবাহিকের সঙ্গে অদ্ভুত ভাবে মিলে গিয়েছে পায়েলের বাস্তব জীবন। এই অভিনেত্রীর জীবনেও কিন্তু ঘটতে চলেছে এমন কিছুই। আগেই জানিয়েছি তাঁর প্রেমিক বাঙালি নন, তিনি পঞ্জাবি। প্রেমিকের নাম শিখর টন্ডন। পেশায় তিনি ব্যবসায়ী। লকডাউনের সময়েই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে। আর এইবার খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে তাদের।

Back to top button