দাদুর ভুল সিদ্ধান্তে নষ্ট হয়ে গেলো পারুলের জীবন! পারুলকে বাঁচাতে অবিশ্বাস্য কান্ড করে বসলো রায়ান! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল রাত করে বাড়ি ফেরায় দাদু তো ভীষণ রেগে যায় পারুলের উপরে। সবার সামনে দাঁড় করিয়ে পারুলকে বারবার সাবধান করে দেয়। এই বাড়ির কিছু নিয়ম কানুন রয়েছে আর পারুল যেন সেই নিয়ম না ভাঙ্গে। তাহলে দাদু পারুলকে এমন শাস্তি দেবে যা ভাবতেও পারছে না। অন্যদিকে শিরিন পারুলকে রায়ানের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য দাদুর চোখে খারাপ করতে চায়। তার জন্যই পারুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের কিছু ছবি তুলে দাদুকে পাঠিয়ে দেয়।

পরের দিন দাদু পারুলের মা বাবাকে ডেকে আনে বাড়িতে। আর সকলের সামনেই পারুলের ওই ছবি গুলো দেখাতে থাকে। পারুল তো ছবিগুলো দেখে খুবই ঘাবড়ে যায়। তারপর দাদু পারুলের মা বাবাকে জানিয়ে দেয় যে তিনি আর পারুলকে কলকাতায় রাখবে না। পারুলকে যেন তারা এই বাড়ি থেকে নিয়ে যায়।
দাদু জানিয়ে দেয় যে তিনি পারুলের নাম কলেজ থেকে কাটিয়ে দেবেন। পারুলকে নিয়ে গ্রামে ফিরে গিয়ে যেন তার মা বাবা তাকে টাউন কলেজে ভর্তি করে দেয়। কিন্তু বাড়ির কেউই দাদুর এই সিদ্ধান্তে খুশি হয় না। এমনকি রায়ানও খুশি হতে পারে না। পারুল তো দাদুর সিদ্ধান্ত শুনে কান্নায় ভেঙে পরে। আর ভাবে এসবের পিছনে হয়তো রায়ান রয়েছে। কিন্তু রায়ান তো এসবের কিছুই জানে না।
আরও পড়ুনঃ ঊষসীর র্যাগিংয়ের শিকার সুস্মিত! সহ্য করতে না পেরে সর্বসমক্ষে বিস্ফোরক ‘গৃহপ্রবেশ’-এর আদৃত!
মল্লার তো ঠিকই বুঝতে পারে এই কাজ কে করেছে। কার পারুলের উপর সবচেয়ে বেশি রাগ সেটা তো সবাই জানে। তাই মল্লার ঠিকই সন্দেহ করে। এরপর পারুল তার কলেজের বন্ধুদের সাথে দেখা করে রায়ানের সাথে দেখা করে চলে যায়। এবারে কি হবে পারুলের ভবিষ্যতের সেটাই দেখার অপেক্ষা।

