ডেলিভারি গার্ল হয়ে উঠল পারুল! প্রথম ডেলিভারি ডেকে আনলো সর্বনাশ! নতুন দ্বন্দ্বে নায়িকা! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে বসু বাড়ি থেকে স্যারের বাড়ি ফিরে যাবার সময় পারুলকে অনেক বকাঝকা করে তার স্যার। সারাদিন বসু বাড়ির জন্য পারুল কেন এত ভাবে সেই নিয়ে তার ভীষণ রাগ হতে থাকে। যেখানে তাকে অপমান করে দাদু তাড়িয়ে দিয়েছে সেই বসু বাড়িতে বারবার ফিরে যাচ্ছে পারুল। এবার পারুলকে যে কোন একটা বেছে নিতে হবে নয় পড়াশোনা নয় বসু বাড়ি। আসলে পারুলের সঙ্গে বসু বাড়ির কি সম্পর্ক সেটা যেমন স্যার জানেন না আবার স্যারের সাথে বসু বাড়ির কি সম্পর্ক সেটাও পারুল জানেনা।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Parineeta New Episode

পরের দিন কলেজে গিয়ে পারুল তার বন্ধুদের সাথে তার টাকার সমস্যা নিয়ে আলোচনা করতে থাকে। তারপরই তার বন্ধুরা ফুড ডেলিভারি অ্যাপ এর কথা বলে। বন্ধুরা মিলেই পারুলকে সাহায্য করে। পারুলও কলেজের পড়ে এই কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। আরেকজন পারুলকে সাইকেল দিয়ে সাহায্য করে।

তারপর সবাই পারুলকে তার গ্রামের কথা জিজ্ঞাসা করতেই পারুল টগরের কথা বলে। পারুলও যে টগরের দিদি এ কথা তো তুর্য জানতো না। পারুলের মুখে সব কথা শুনে অবাক হয়ে যায় তুর্য। আসলে তুর্য তো মনে মনে পারুলকে চায় তাই তার মনে হয় সে ভুল করেছে। তাই ছুটে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তার হঠাৎ কি হল সেটা তো কেউই বুঝতে পারে না।

আরও পড়ুনঃ নিজের হাতেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করলো হৈমন্তী! কোর্ট চত্বরে সকলের সামনে রুদ্রকে শেষ করে দিল সে! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

অন্যদিকে রায়ান এবং শিরিন কলেজে সবাইকে জানায় তারা একসঙ্গে লিভ ইন করছে। তাই জন্য তাদের বন্ধুরা মিলে সেলিব্রেশন করতে মেতে ওঠে। কেক এনে সেলিব্রেট করা হয়। শিরিন ক্লাসের সবাইকে আইসক্রিম খাওয়ায়। শিরিন ইচ্ছে করে পারুলকে রাগানোর জন্য রায়ানের কাছাকাছি থাকে, পারুলেরও মনে মনে খুব কষ্ট হতে থাকে। কিন্তু সব কিছু ভুলে গিয়ে পারুল পড়াশোনাতে মন দেয় এবং টাকা রোজগার করার জন্য ফুড ডেলিভারির কাজ আজ থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়। দেখা যাক এই কাজে পারুলের সামনে আর কি কি বাধা আসে।

Back to top button