উল্টে গেল পাশা! প্রমাণ লোপাট করেও পার পেল না রায়ান! কিভাবে জিতল পারুল? ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান খুব সাবধানে পারুল যে ঘরে ছিল সেই ঘরে ঢুকে পারুলের কাছ থেকে ফোনটা নিয়ে পাসওয়ার্ড দিয়ে ফোন খুলে সেই ভিডিও ফোন থেকে ডিলিট করে। আর পারুল তো ঘুমের ঘোরে বুঝতে পারে না কি হয়ে গেল। আর অন্য দিকে রায়ান নিজের কাজ করে বেরিয়ে যায়। পরের দিন পারুল ফোন করে তুর্জকে যেই ছেলেটা রাহুল নামে এখন পারুলদের গ্রামেই পারুলের বোনকে ষড়যন্ত্রের ফাঁসাচ্ছে।

Bengali serial

পারুল তাকে ফোন করে খোঁজখবর নেয়। এদিকে পারুল তো জানেই না এই তুর্জ আসলে কতটা ভয়ঙ্কর। পারুল যখন তুর্জর সঙ্গে ফোনে কথা বলছিল তখনই ফোন করে টগর। টগরের সঙ্গে তুর্জ দেখা করতে যাওয়ার কথা, পারুলকে সে মিথ্যে বলে যে মামাবাড়িতে এসেছে। কিন্তু টগর তুর্জর কথা শুনতে পায় না। কিন্তু তুর্জ আসলে পারুলকে পছন্দ করে।

এদিকে পরের দিন কলেজে রায়ানরা তো একেবারে নিশ্চিত হয়ে যায়। তারা উল্টে পারুল বয়েজ হোস্টেলে ঢুকেছিল বলে তাকে কেস খাওয়াতে চায়। তাই সেইমতো সবাই প্রিন্সিপালের ঘরে গিয়ে পারুলের হোস্টেলের সেই ভিডিও দেখায়। পারুলের এই কাজের জন্য স্যারের মাথা নিচু হয়ে যায়।

আরও পড়ুনঃ আবারো ছক্কা হাঁকালো জি! প্রথম পাঁচ থেকে ছিটকে গেল গীতা! ফের প্রথম স্থানে পরিণীতা!

আসলে কলেজে এখনো সবাই জানে ওই স্যারের বাড়িতে আছে পারুল। পারুলকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠায় স্যার। অন্যদিকে রুক্মিণী তো এখনো গোপালের উপর রেগে রয়েছে। গোপাল রুক্মিণীর রাগ ভাঙ্গানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে এই সবকিছু আড়াল থেকে দাঁড়িয়ে দেখে গোপালের বোন আর মা। তাই ভাদু রুক্মিণীকে শাস্তি দেওয়ার জন্য তাকে মাছ ভাজতে বলে। আর রুক্মিণী তো এসব পারে না। রুক্মিণী যখনই তেলের মধ্যে মাছ ছাড়তে যাবে গোপাল এসে তাকে বাঁচিয়ে নেয়, আর গরম তেল গায়ে পরে ফোসকা পরে যায় গোপাল এর।

ওদিকে পারুলকে স্যার বকাবকি করে কিন্তু পারুল বলে সে প্রমাণ জোগাড় করতেই ওই হোস্টেলে ঢুকেছিল। এদিকে শিরিনরা তো নিশ্চিত যে রায়ান ভিডিও ডিলিট করে দিয়েছে। কিন্তু কোনোভাবে ভিডিও ডিলিট হয়নি। পারুল ওমকারের সাথে হওয়া অন্যায়ের ভিডিও দেখায় আর ওই ভিডিও দেখে স্যার জানিয়ে দেয় প্রত্যেকের কঠিন শাস্তি হবে। পারুল বলে সবাইকে সাসপেন্ড করে দিতে। এবারে দেখা যাক কি হয়।

Back to top button