ঈশাকে জব্দ করতে নতুন প্ল্যান, ১০ লক্ষ টাকা নেওয়ার পরও পর্ণা বললো অন্য কথা! চমকে গেলো সৃজন

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকের প্রধান মুখ্য চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallavi Sharma) ওরফে পর্ণা (Parna)। পর্ণা একজন স্বনির্ভর মেয়ে হওয়া সত্বেও বাড়ির সকল দায়িত্ব পালন করে। বর্তমানে সৃজন (Srijan) ও পর্ণার মধ্যে সমস্যা চলছে। সৃজন পর্ণাকে ডিভোর্স দিতে চলেছে। আর এই ডিভোর্স করানোর জন্য উঠেপড়ে লেগেছে কৃষ্ণা (Krishna) ও ঈশা (Isha)।
পর্ণা যদিও একের পর এক প্ল্যান করে ডিভোর্স আটকানোর চেষ্টা করেছে। কিন্তু সৃজন শেষমেশ তাকে ডিভোর্স দেবেই বলে ভেবে নিয়েছে। পর্ণা সৃজনকে বলে, সে তখনই ডিভোর্স দেবে যখন সৃজন তাকে ১০ লক্ষ টাকা দেবে। পর্ণা জানে, সৃজন এতো টাকা কখনোই দিতে পারবে না। ডিভোর্স আটকানোর জন্যই পর্ণা এই প্ল্যান করে।

সৃজন তার ব্যবসায় সাহায্যের জন্য ঈশা বলে একটা মেয়েকে নিয়ে এসেছে। ঈশা যদিও কোনও সাহায্য করতে নয়, বরং ক্ষতি করতে এসেছে। সে ব্যবসা থেকে সৃজন ও পর্ণাকে সরিয়ে নিজে হাতানোর চেষ্টা করছে। পর্ণা ঈশার মতলব আগেই জেনে গিয়েছে। পর্ণা তাই ঈশাকে তাড়াতে চেয়েছে বহুবার।
ঈশা বুঝে গিয়েছে, পর্ণা থাকলে সে কোনোদিনও তার পরিকল্পনা সফল করতে পারবে না। তাই সেও সৃজনকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করছে। সৃজন যদিও এখনও ঈশার আসল উদ্দেশ্য সম্পর্কে অবগত নয়। দেখা যায়, ঈশা সৃজনকে ১০ লক্ষ টাকা দেবে বলে জানায়। আর তা শুনে পর্ণা রেগে যায়। পর্ণা ঈশাকে বলে, এতদিন সে চুপ ছিল। এবার তার মাথার তার কেটে গিয়েছে।

সকলেই জানে, পর্ণার মাথার তার কেটে যাওয়া মানে সে কিছু না কিছু কান্ড ঘটাতে চলেছে। এদিকে চয়ন ও রুচিরার মিল করানোর জন্য সৃজন রেগে গিয়ে ঈশার দেওয়া ১০ লক্ষ টাকা পর্ণাকে দেয়। পর্ণা সেই টাকা নিয়ে স্পষ্ট জানায় যে সে এরপরও সৃজনকে ডিভোর্স দেবে না। তবে এবার ঈশাকে জব্দ করতে পর্ণা কি পদক্ষেপ নেবে?

