পর্ণা এবং সৃজনের উকিলরা ছিলেন একে ওপরের স্বামী স্ত্রী! “সৃপর্ণা” জুটি কি তবে সত্যি ভেঙে যাবে?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট।
বর্তমানে পর্ণার জীবনে চলছে ধুমধুমার কাণ্ড। রুচিরা আর চয়নের বিয়ে দিতে গিয়ে সৃজনের সাথে সম্পর্ক ভাঙতে বসেছে পর্ণার। রুচিরা এবং তার বাড়ির লোকজনকে ভীষণ অপমান করে সৃজনের বাড়ির সবাই। আর সেখান থেকেই চরম সিদ্ধান্তে আসে বাড়ির সবাই।
এদিনের পর্বে দেখা যায় পর্ণা আর চয়ন যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন তাদের সামনে এসে উপস্থিত হন এক পাওনাদার। তিনি তাদের বলেন শাড়ির কথা বিজনেসের নাম করে তার কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছেন কৃষ্ণা এবং সৃজন।
তারা যে টাকাটা কেন ধার করেছে সেটা বুঝতে আর বাকি থাকে না পর্ণার। যে মেয়েটা এতদিন ধরে নিজের শ্বশুর বাড়ির সমস্ত বিপদে সৃজনের বিপদে সবসময় সবার আগে এসে দাঁড়িয়েছে তার থেকে মুক্তি পেতে এত দূর অব্দি যেতে পারে সৃজন এটা ভেবে খুব ভেঙ্গে পড়ে পর্ণা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পর্ণা এবং সৃজনের উকিল সামনাসামনি আসতেই লেগে গেল ঝামেলা। পর্ণার উকিল বলে, “তোমার এত বড় সাহস তুমি আমার ক্লায়েন্ট-এর বাড়িতে এসেছ? মনে নেই আমাদের ডিভোর্সের সময় তোমাকে কেমন নাকের জলে চোখের জলে করে ছেড়েছিলাম?” সবাই বুঝতে পারে এরা দুজন প্রাক্তন স্বামী-স্ত্রী। এই দেখে অবাক হয়ে যায় প্রত্যেকে।

