ইশার বুদ্ধিতে পর্ণাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল অয়ন! অপারেশনের পর ডাক্তারের কথা শুনে ভয় পেয়ে গেল সৃজন!

এই মুহূর্তে বেশ কঠিন একসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের প্রতিটি সদস্য। কেউ ভয় পাচ্ছে ধারাবাহিকের নায়িকাকে হারিয়ে ফেলার আবার কেউ ভয় পাচ্ছে পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার। সব মিলিয়ে বেশ উত্তেজনায় ভরপুর হয়ে রয়েছে ধারাবাহিকের বর্তমান গল্প। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে এবং নায়কের চরিত্রে রয়েছে রুবেল দাস। টিআরপি তালিকায় সবার শীর্ষ অবস্থান করছে নিম ফুলের মধু।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা সবটা জেনে যায় তাঁতি পাড়ায় গিয়ে। ফিরে এসে সোজা মৌমিতা আর সুইটিকে জেরা করে নায়িকা। এরপর সবাইকে সব সত্যিটা জানিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় পর্ণা। কিন্তু মৌমিতা একেবারেই চায়নি সেটা হোক। তাই তাড়াতাড়ি তাকে আটকানোর চেষ্টা করে। আর সেটা করতে গিয়েই ছাদ থেকে পড়ে যায় নায়িকা। এটা দেখেও কোনরকম পদক্ষেপ না নিয়ে কাপুরুষের মতন ভয়তে গুটিয়ে যায় মৌমিতা এবং ঘরে গিয়ে গা ঢাকা দেয়।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সবাই মিলে ধারাবাহিকের নায়িকাকে নিয়ে যায় হাসপাতালে। ডাক্তার পর্ণার অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় কারণ অনেকক্ষণ পড়ে থাকার দরুন অনেকটা রক্তক্ষরণ হয়েছে। তারপর আর একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তার নায়িকার বাড়ির লোকজনদের বলে, খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে পর্ণা। তাই যে কোন কিছু শোনার জন্য সবাই যেন প্রস্তুত থাকে।
অয়নকে সব সত্যি জানিয়ে দিলো মৌমিতা
অন্যদিকে এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরেও মৌমিতাকে না দেখতে পেয়ে অয়ন তাড়াতাড়ি চলে আসে নিজের ঘরে। মৌমিতাকে খুঁজতে খুঁজতে দেখতে পায় একটা কোনায় সে বীভৎস ভাবে কান্নাকাটি করছে। অয়ন চেপে ধরতেই মৌমিতা তার করা সমস্ত কান্ডকারখানা অয়নকে জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সে ফোন করে ইশাকে আর সবটা খুলে বলে। ইশা বলে, এখন যা ঘটেছে সেটা আর ঠিক করা সম্ভব নয় উল্টে যদি একবার পর্ণার জ্ঞান ফিরে আসে তাহলে মৌমিতা আর সুইটি ধরা পড়ে যাবে।
আরও পড়ুন: রাইয়ের কথায় অবাক অনির্বাণ! স্রোতকে ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য দারুন বুদ্ধি করলো সার্থক!
পর্ণাকে শেষ করে দেওয়ার নির্দেশ দিল ইশা
কি করবে কিছুই ভেবে উঠতে পারেনা অয়ন আর মৌমিতা। তখন ইশা বলে এই চরম বিপদ থেকে বাঁচার একটাই উপায় রয়েছে। পর্ণাকে পুরোপুরি শেষ করে দিতে হবে। এটা শুনে আরো ভয় পেয়ে যায় অয়নার মৌমিতা। অন্যদিকে, চয়ন খোঁজ করার চেষ্টা করে আদৌ তার বৌদিভাই নিজের থেকে পড়ে গিয়েছিল নাকি কেউ তাকে ইচ্ছে করে ধাক্কা মেতে ছাদ থেকে ফেলে দিয়েছিল! কারণ বৌদিভাই এত অন্যমনস্ক নয় যে ছাদ থেকে পড়ে যাবে।

