‘আমি বেহায়া’ ঈশার মাথায় ছেপে দিল পর্ণা! সৃজনের কাছে আসার চেষ্টা করতে ঈশাকে টাইট দিল পর্ণা
সৃজনের পাশে অন্য মেয়ে! দেখা মাত্রই উচিত শিক্ষা দিল পর্ণা, হেসে খু ন দর্শক মহল

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে অবস্থান করে। সাধারণ ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী পল্লবী শর্মার জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিয়েছে।
এই ধারাবাহিকের গল্পে মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্পগুলিকেই নাটকীয়তার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এখানে যেমন রয়েছে দজ্জাল শাশুড়ি তেমনি রয়েছে স্নেহময়ী দিদা শাশুড়ি। এই পরিবারেই টিকে থাকার লড়াই নিয়ে দর্শকদের নিত্যদিন আনন্দ দিচ্ছে ধারাবাহিকের নায়িকা পর্ণা।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে এক অন্য নায়িকাকে। এই প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ির প্রত্যেকে এবং ব্যবসায় নিযুক্ত কর্মচারীরা শাড়ি নিয়ে ব্যস্ত। এদের মাঝে সবাইকে সাহায্য করছে পর্ণা।
সৃজন একটি চেয়ারে বসে প্রত্যেককে সমস্ত জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। কোন খাতে কটা শাড়ি যাবে সেই সমস্ত কিছুর ইন্সট্রাকশন দিচ্ছে সে। এমন সময় সেখানে শর্টস পরে একটি মেয়ে প্রবেশ করে। সে সোজা সৃজনের পাশে গিয়ে বসে তার কাঁধে হাত রেখে একটি ফাইল দেখায়। যার দরুন একটু অস্বস্তিতে পড়ে সৃজন।
পর্ণা এসে সেই মেয়েটিকে ভদ্র জামা পরে আসতে বললে সে তার প্রত্যুত্তরে বলে, “কেন ভয় করছে? যদি তোর বর আমার প্রেমে পড়ে যায় তাই ভাবছিস?” এই শুনে রেগে যায় পর্ণা। সে এটি স্ট্যাম্প এনে তাতে কালী মাখিয়ে মেয়েটির সারা গায়ে স্ট্যাম্প লাগিয়ে দেয় যেখানে লেখা থাকে আমি বেহায়া। প্রোমো দেখেই উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শক মহলে। আবার কোন নতুন ঝড় আনবে এই নবাগত নায়িকা?

