রুচিরার খু’নের দায়ে গ্রেফতার পর্ণা! নতুন প্রোমোতে চমকে গেল দর্শক, কীভাবে বাঁচাবে সৃজন তার স্ত্রীকে?

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এইবার পর্ণার জীবনে নেমে এলো চরম অন্ধকার।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ইতিমধ্যেই সৃজনকে অপমান করার জন্য এবং তার ওপর মিথ্যে অভিযোগ আনার জন্য ইশাকে ভালোভাবেই শাস্তি দিয়েছে পর্ণা। তাই ইশাও প্ল্যান করছে নতুন করে পর্ণাকে ফাঁসাবার। এইবার এক চরম সর্বনাশের মুখে পর্ণাকে ঠেলে দিল ইশা।

রুচিরা একটা বিষয়ে বেশ ভালো একটি প্রতিবেদন লিখে তার বসকে সেটা দেখায়। তার বসের সেটি ভীষণ পছন্দ হয়। কিন্তু কোনো একটা কারণ বসত পর্ণা সেটা ছাপানোয় আপত্তি জানায়। আর এখান থেকেই পর্ণা আর রুচিরার মধ্যে একটি বিবাদের সৃষ্টি হয়।

যেটাকে এইবার কাজে লাগাতে চলেছে ইশা। তবে এর মাঝেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সম্প্রতি নিম ফুলের মধু ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পর্ণাকে।

টেলিভিশনের সম্প্রচার হচ্ছে, সাংবাদিক রুচিরাকে খুন করার দায় গ্রেফতার করা হলো অভিযুক্ত আলোকপর্ণা দত্তকে। পুলিশ যখন পর্ণাকে নিয়ে যাচ্ছিল তখন সে বারবার সৃজনের কথাই ভাবছিল। অন্যদিকে দেখা যায় সৃজন পর্ণার জন্য লড়াই করতে প্রস্তুত এবং সে পর্ণার কাছেই আসছে। সৃজন কি পারবে পর্ণাকে এই অপবাদের হাত থেকে রক্ষা করতে।

Back to top button