নাতাশাকে নিজেই তার ভাইদের সামনে আনলো পর্ণা! ভয় পেয়ে গেল তরঙ্গ! শুরু হলো তার নতুন খেলা

বর্তমানে এক অসাধারণ বিনোদন উপহার দিচ্ছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। এখন এই মেগার প্রত্যেকটি পর্ব একেবারে জমজমাট। টিআরপিও দেখার মতন। এই মুহূর্তে বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দত্ত পরিবার। তবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এক নতুন চমক।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন একসাথে ভালো ভাবে রয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না ইশা। সে বার বার নানান ফন্দি তৈরি করে তাদের আলাদা করতে চাইছে। আর এই কাজে তাকে সাহায্য করছে ঘর শত্রু বিভীষণ মৌমিতা আর অয়ন। অনুভবের কাছে একটা টুপি আসে কুরিয়ারে। সেটা পাঠায় ইশা। আর প্রামন করতে চায় পর্ণা মিথ্যেবাদী। ওই টুপিটা যে কুরিয়ার অফিস থেকে গিয়েছিল প্রমাণ জোগাড় করতে সেইখানে চলে গিয়েছে পর্ণা আর সৃজন।
তারা খোঁজার চেষ্টা করে যে ঠিক কি করলে জানা যাবে এই টুপিটা কে কুরিয়ার করেছিল। এমন সময় ওই অফিসের সামনে থাকা একটা পানের দোকানে চোখ পরে পর্ণার কারণ ওখানে একটা সিসিটিভি দেখতে পায় সে। তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে, ওর ফুটেজ দেখার কিন্তু দোকানদার কিছুতেই রাজি হতে চায় না। তখন চয়নকে ডাকে পর্ণা। পুলিশকে দেখে ফুটেজ দেখাতে রাজি হয়ে যায় দোকানদার। আর সেখানেই তারা বুঝতে পারে সব কিছু করেছে ইশা।
পর্ণা ঠিক করে, সে আর ইশাকে লুকিয়ে লুকিয়ে খেলতে দেবে না। এবার থেকে সে যেটা চাইছে দেখতে, ঠিক সেটাই দেখবে ইশা। ইশা চাইছে পর্ণা সৃজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হোক আর সেটাই ইশাকে দেখাবে তারা দুজনে। তবে এর মাঝেই তরঙ্গ আর নাতাশার খবরটা রনির বাবার সাহায্যে আসল জায়গায় পৌঁছে দেয় ইশা। ফলে চরম বিপদের সম্মুখীন হয় তারা। কিন্তু পর্ণা তাদের কথা দেয়, কিছু ক্ষতি হতে দেবে না সে।
আরো পড়ুন: বিয়ের আসরেই মেঘকে গু’লি করলো ময়ূরী! দিদি বোন দুজনকেই শিক্ষা দিয়ে পালালো রূপ!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণা শুরু করলো তার নতুন খেলা। এবার সবাইকে মাত দেবে সে। পর্ণা নাতাশাকে নিয়ে চলে আসে খাবার টেবিলে। সেখানেই বসে খাচ্ছিল দিল্লি থেকে আসা তার ভাইয়েরা। নাতাশাকে দেখেই তারা ভাতের থালা ছুড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় নাতাশা। সে পর্ণাকে বলে, এবার কী হবে? ওরাতো জেনে গেলো সব। পর্ণা তাকে বলে, কোনো ভয় নেই। কেউ কিছু করতে পারবে না। আজ রাতেই সে একটা পদক্ষেপ নেবে।

