শেষ বেলায় হুস ফিরল সৃজনের, বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় পর্ণাকে আটকালো সে!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। ধারাবাহিকটি দেখতে বেশ পছন্দ করেন দর্শক মহল।

এই মুহূর্তে পর্ণার শ্বশুরবাড়িতে চলছে একটা অনেক বড় অশান্তি। নায়িকার বান্ধবী রুচিরা আর চয়নের বিয়ে দেওয়া দিয়ে সৃজনের সাথে সম্পর্ক ভাঙছে পর্ণার। আগের পর্বেই দর্শকরা দেখেছেন রুচিরা এবং তার বাড়ির লোকজনকে ভীষণ অপমান করে সৃজনের বাড়ির সবাই।

বহুদিন ধরেই সৃজনের বাড়ির বেশ কিছু জন প্রতিনিয়ত নানারকম ভাবে চেষ্টা করে যাচ্ছিল কিভাবে সৃজনের বউকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। যতবার তারা প্ল্যান করেছে ততবারই সেই প্লানে জল ঢেলে দিয়েছে পর্ণা। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না।

শেষ পর্যন্ত নিজের বন্ধুর পাশে থাকতে গিয়ে এবং দুজন ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে গিয়ে নিজের সংসার ভেঙে গেল পর্ণার। সব ছেড়েছুড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তাকে। এমন ঘটনায় ভীষণ খুশি তার শাশুড়ি। কারণ তিনি সেই প্রথম দিন থেকেই এমনটাই চেয়ে এসেছেন।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পর্ণা সৃজনকে বলে, সে এবার চলে যাচ্ছে। সৃজন এতদিন মুক্তি চেয়েছিল সেই মুক্তি তাকে দিল পর্ণা। সব এইভাবে শেষ হয়ে যেতে দেখে হুশ ফেরে সৃজনের এবং সে কান্নাকাটি করতে করতে পর্ণাকে আটকাতে যায়। সেই সময়ে তার মা কৃষ্ণা এসে তাকে বাধা দেয় এবং পর্ণার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়।

Back to top button