বুলডোজারের নিচে দাঁড়িয়ে পড়ল পর্ণা, আধ ঘন্টার মধ্যে টাকা জোগাড় করে ইশার চক্রান্ত ফাঁস করবে সে!

জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকে বর্তমানে চলছে ধুমধুমার পর্ব। অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা এবং তাদের সম্পূর্ণ পরিবার। এক এক করে সবার কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে ইশা। এই সব কিছুকে প্রতিহত করে বারবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে পর্ণা। তবে এইবার যা হলো তাতে একেবারে ভেঙে পড়ল গোটা দত্ত বাড়ি।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা এবং সৃজনের তৈরি শাড়ির কথা সর্বনাশ হয়ে গিয়েছে কারণ গোডাউনে আগুন লাগিয়ে সমস্ত শাড়ি পুড়িয়ে দিয়েছে ইশা। ফলে তাদের রক্ত জল করা টাকা সবই শেষ হয়ে গিয়েছে। এরপর জেঠুর দোকানে নজর পড়েছিল ইশার। সেটাও শেষ করে দিয়েছে সে। এইবার তার নজর পড়েছে দত্ত বাড়ির উপর। সেটা হাসিল না করা অব্দি শান্তি নেই তার। কিন্তু এটা এত সহজে করতে দেবে না ধারাবাহিকের নায়িকা পর্ণা।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা এবং গোটা দত্ত পরিবার প্রজাতন্ত্র দিবস পালন করছে। বাড়িতেই ছোট করে পতাকা উত্তোলন করে সমবেত হয়ে স্বাধীনতার গান গাইছে তারা। ওই মুহূর্তে দত্ত বাড়িতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। কিন্তু সেই মুহূর্তে তারা ভাবতেও পারেনি আর কিছুক্ষণ বাদেই তাদের বাড়ি ভাঙ্গা হবে। তাদের মাথার উপরের ছাদ এক নিমিষে পায়ের নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলে মিশে যাবে।
এরপর দেখা যায় বাড়ির ভিতরে ঢুকে এসেছে বাজুরিয়া। সে প্রত্যেককে বলে, একদিন কৃষ্ণা ম্যাডাম তার অফিসে গিয়ে একটি চুক্তিপত্রে সই করে। যেখানে লেখা ছিল, যদি সময় মত সেই টাকা না শোধ করতে পারে তাহলে এই দত্ত বাড়ি থেকে সেই টাকার সমান সম্পত্তি বাজুরিয়া দখল করবে। তাই এবার সে দত্তবাড়ি থেকে নিজের অংশটুকু ভেঙে নেবে। কৃষ্ণা কি করবে কিছুই বুঝে উঠতে পারেনা। সে যে চরম বোকামি করেছে সেই নিয়ে ভীষণভাবে লজ্জায় পড়ে যায় কৃষ্ণা।
এরপর বাজুরিয়া বাইরে এসে বুলডোজার চালাতে বলে। আর দূর থেকে সবটাই দেখতে থাকি ইশা। কিন্তু বুলডোজারের সামনে এসে দাঁড়ায় পর্ণা। সে বলে, এই মেশিনের নিচে যদি আমি চাপা পড়ে মরে যাই তাহলে এই বাড়ি কখনোই পাওয়া হবে না তার। এবার তার যা মন চায় সে তাই করে নিতে পারে। তারপর অনেক আত্মবিশ্বাসের সাথে পর্ণা বলে, সে আধ ঘণ্টার মধ্যে সমস্ত টাকা জোগাড় করে এনে দেবে। প্রথমটায় ইশা ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে বাজুরিয়াকে ফোন করে বলে পর্ণা অনেক লোন ইতিমধ্যেই নিয়ে বসে আছে তাই এই মুহূর্তে তাকে কেউ টাকা দেবে না। পর্ণা তড়িঘড়ি টাকা যোগাড় করতে বেরিয়ে পড়ে।

