সৃজনের বেফাঁস মন্তব্যে সন্দেহ জাগলো ইশার! পর্ণার সমস্ত চাল ধরে ফেলল সে!

এই মুহূর্তে জি বাংলার (Zeec Bangla) পর্দায় বেশ জমে উঠেছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। একের পর এক কঠিন সমস্যার মোকাবিলা করে চলেছে ধারাবাহিকের নায়িকা পর্ণা। টিআরপিতেও বেশ ভালো জায়গায় রয়েছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে ধারাবাহিকের বর্তমান প্লট।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে ইশাকে ভুল বোঝানোর। ইশা যতদিন ভুল চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকবে ততদিন লাভ হবে পর্ণার। এই সুযোগে সেই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ফেলছে। শুধু তাই নয় ইশাকে সৃজনের প্রেমের জালে জড়িয়ে নিজেদের কাজ হাসিল করার কথাও ভেবে ফেলেছে সে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সৃজন কথা বলতে থাকে পর্ণার সাথে। এমন সময় পর্ণা দেখতে পায় ইশা আসছে তাদের দিকে। এটা দেখামাত্রই সেই সৃজনকে আরো বেশি বেশি করে ঝগড়া করতে বলে। এরপর তারা আবার ঝগড়া করা শুরু করে। মাঝে সৃজন ইশার নামে কিছু ভালো ভালো কথা বলে যেটা শুনে খুব খুশি হয়ে যায় ইশা। ইশাকে দেখে সৃজন বলে, “চলো তোমায় আমি ট্যাক্সিতে তুলে দিয়ে আসছি।” সৃজনের কেয়ার করা দেখে আনন্দে নেচে ওঠে ইশার মন।

এরপর বাড়ি ফিরে সৃজন তার মাকে বলে, পর্ণা যেহেতু শাড়ির কথার ব্যবসাটা নিয়ে নিয়েছে তাই সে আবার নতুন করে একটা ব্যবসা শুরু করবে আর সেই ব্যবসার নাম দেবে পুরনো শাড়ির কথা। কৃষ্ণা এসব শুনে বলে, সে সবসময় তার পাশে আছে। কিন্তু সৃজন বুঝতে পারেনা নতুন করে কেন ব্যবসা খুলল পর্ণা।

এরপর দত্ত বাড়িতে আসে ইশা। সে এসে বলে, তারা সবাই মিলে ক্লাবে যাবে অনেক নাচ গান করবে অনেক মজা করবে। কথাটা শুনে বর্ষা সবার আগে তার বৌদি ভাইকে ফোন করে সবটা জানিয়ে দেয়। তারা যেই ক্লাবে গিয়েছে সেই ক্লাবে চলে আসে পর্ণা আর অনুভব। তাদের দুজনকে দেখে খুব খুশি হয় সৃজন কিন্তু সেটা সবার সামনে প্রকাশ করে না।

Back to top button