বর্ষার অবস্থা দেখে ভয় পেয়ে গেলো পিকলু! মৃত্যুর মুখ থেকে বর্ষাকে বাঁচালো পর্ণা! বুদ্ধি দিয়ে রোজীকে মাত দিলো নায়িকা!

এই মুহূর্তে টানটান উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে বাংলা টেলিভিশনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকটি। ধারাবাহিকে চলছে বর্ষা উদ্ধার অভিযান পর্ব। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী এই ধারাবাহিকটি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা, সৃজন, রুচিরা, চয়ন আর পিকলু সবাই মিলে বর্ষাকে উদ্ধার করতে এনজিওর ভ্যাকসিন দেওয়ার ভলেন্টিয়ার সেজে চলে যায় রোজীর কোঠায়। কিন্তু সেখানকার লোকজন শুধুমাত্র মেয়েদেরকে ভিতরে ঢুকতে অনুমতি দেয়। পর্ণা বুদ্ধি করে ভ্যাকসিন দেওয়ার সিরিঞ্জে ঘুমের ওষুধ ধরে নিয়ে আসে, যাকে বর্ষাকে নিয়ে তারা ভালোয় ভালোয় সেখান থেকে বেরিয়ে যেতে পারে।

আজকের পর্ব ২৪ জুন (Neem Phuler Modhu Today Episode 24 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একে একে সেই কোঠায় উপস্থিত সবাইকে ঘুমের ওষুধ মেশানো ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় দেয় পর্ণা আর রুচিরা। প্রথমে বুঝতে না পারলেও পরে সবাই বুঝতে পারে ওই ইনজেকশনে ঘুমের ওষুধ মেশানো ছিল। এরপর সেখানে ঢুকে পড়ে সৃজন, চয়ন আর পিকলু। যে ইনজেকশন নেয়নি সে রোজীকে গিয়ে সব সত্যি জানিয়ে দেয়। সব শুনে প্রচন্ড রেগে যায় রোজী।

বর্ষাকে বাঁচালো পর্ণা

এদিকে পর্ণা এখনো অবধি বর্ষার দেখা পায়নি। তাই সে চারিদিকে খুঁজতে থাকে বর্ষাকে। তখনই সে খেয়াল করে একটা ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। সেই দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই ভয় শিউরে ওঠে। কারণ তারা দেখতে পায় বর্ষা গলায় ফাঁস দিয়েছে। তাড়াতাড়ি এসে বর্ষাকে নামায় সবাই। যেহেতু ঘটনাটা কয়েক সেকেন্ড আগের তাই বর্ষার জ্ঞান ফিরে আসে আর তার প্রাণ বাঁচানো সম্ভব হয়। সে হাঁটতে না পারায় বর্ষাকে কোলে নিয়ে বাইরের দরজার দিকে এগিয়ে যায় পিকলু।

আরও পড়ুন: আত্মসম্মান রক্ষা করতে নিজেকে শেষ করে দিচ্ছে বর্ষা! ননদকে ফেরাতে কী প্ল্যান আলোকপর্ণার?

পর্ণার কাছে হার মানলো রোজী

তারা যেই মুহূর্তে কোঠার বাইরে বেরোতে যাবে তখনই সেখানে চলে আসে রোজী। সে সবার দিকে বন্দুক তাক করে। সবাইকে মেরে ফেলার কথা বলে। তখন সাহস করে তার দিকে এগিয়ে আসে পর্ণা। সে বলে, আগেভাগেই তার বন্দুক থেকে গুলি সরিয়ে নিয়েছে পর্ণা। শুনে অবাক হয়ে যায় রোজী। তাড়াতাড়ি বন্দুকটা খুলে দেখতেই গুলি সব মাটিতে পড়ে যায়। তখনই তাকে পাকড়াও করে মাথায় মেরে অজ্ঞান করে দেয় পর্ণা। নায়িকার সাহস দেখে অবাক হয়ে যায় সেখানে উপস্থিত প্রত্যেকে। সবাই বুঝতে পারে এটা ছিল পর্ণার একটা চাল। এরপর সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় তাদের ধরে ফেলে রোজীর গুন্ডারা।

 

Back to top button