পুঁটিকে আঘাত করতেই তার কেটে গেল পর্ণার! সুইটিকে মোক্ষম সাজা দিল সে, পর্ণার বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করল ঈশা

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, স্মৃতি হারিয়ে গেছে নায়িকা আলোকপর্ণার। দশ বছরের সব স্মৃতি ভুলে গেছে সে। তবে দত্তবাড়িতে রয়ে গেছে পর্ণা। সেখানে সুইটি যেই না কোন কাণ্ড ঘটাতে যাচ্ছে, অমনি পর্ণা তার পাল্টা চাল দিচ্ছে। স্মৃতি হারিয়ে গেলেও পর্ণার তারকাটা সত্তা রয়েই গেছে।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৪ই মে(Neem Phooler Madhu Today Episode 24th May)
ধারাবাহিকের বিগত পর্বে দেখা যায় পুঁটিকে মারতে উদ্যত হয় সুইটি। ঠিক সেই সময় ছুটে আসে পর্ণা। ছুটে এসে সে বলতে থাকে আবার আমার তারটা কেটে দিলে তো, দেখো এবার কি হয়! এই বলে সে সুইটির হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়। বাইরে এসে সুইটির হাতে আঠা লাগিয়ে দুই হাত আটকে দেয় পর্ণা। সুইটি আর হাত নাড়তে পারেনা। দুই হাত জড়ো করে বসে থাকে।
পর্ণার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেতে থাকে দত্ত বাড়ির সবাই। সুইটির ঠিক এরকমই একটা জবাব প্রাপ্য ছিল। এই বলে হাসতে থাকে সবাই। এদিকে, জড়ো হাত নিয়ে ঈশার কাছে নালিশ করে সুইটি। ওপাশ থেকে ঈশা ফোনে বলতে থাকে, তোমার হাত জড়ো তো কি হয়েছে? আমার হাত তো খোলা রয়েছে। কাল সকালে প্রথম চাল আমি দেব। এই বলে কুটিল হাসি ফুটে ওঠে ঈশার মুখে।
পর্ণার স্মৃতি হারিয়ে গেছে ঠিকই, তাহলে মেয়ে পুঁটির ওপর সুইটি হাত তুলতে গেলে পর্ণা কেন বাধা দিল, কেন সে রেগে গেল এসব চিন্তা করে সন্দেহ করতে থাকে মৌমিতা। কিন্তু অয়ন বলে পর্ণার স্মৃতি হারিয়ে গেছে ঠিকই। কিন্তু মানুষটা তো আর বদলে যায়নি! পর্ণা বরাবরই একটু নরম দয়ালু প্রকৃতির মেয়ে। তাই হয়তো এমনটা করেছে। যদিও, পর্ণার স্মৃতি হারানো নিয়ে সন্দেহ বাসা বাঁধে অয়নের মনেও।
আরও পড়ুন: শত্রুরও শত্রু আছে! মেহেন্দির চোখের সামনেই উৎসব মুখার্জিকে বাঁচাল জগদ্ধাত্রী, ভুল ভাঙলেও জ্যাসকে ভুল বুঝল সে!
এরপর দেখা যায় পরের দিন সকাল হয়েছে। দত্ত বাড়ির সবাই হাঁটতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মৌমিতা যেখানে কোনদিন সাত সকালে ঘুম থেকে উঠত না, সেখানে এই দিন কিভাবে সকালবেলা ঘুম ভেঙেছে তাঁর, সেটা চিন্তা করে অবাক হল সবাই। তবে বেশ বোঝা যাচ্ছে মৌমিতার কোন একটা প্ল্যান রয়েছে। সেই কারণেই ঘুম থেকে উঠে রেডি হয়েছে সে। কিন্তু কি প্ল্যান? পর্ণা কি পারবে মৌমিতাকে বাজিমাত করতে? উত্তর মিলবে নতুন এপিসোডে।

