ইশার কারচুপি ধরে ফেলল পর্ণা, ধরা পড়ে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ইশা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সেই শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে এই মেগা। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। এইবার ইশার আসল রূপ সবার সামনে প্রকাশ করবে পর্ণা।

যারা এই ধারাবাহিকের নিত্যদিনের দর্শক তারা জেনে থাকবেন নিজের শ্বশুরবাড়ির সবার সঙ্গে মানিয়ে নিয়ে সুন্দর ভাবে থাকতে চায় নায়িকা পর্ণা। পরিবারের পাঁচ জন পাঁচ রকম মানুষকে একসাথে একই সুতোয় বেঁধে এগিয়ে চলাই তার জীবনের বর্তমান চ্যালেঞ্জ।

এইবার অনেক বড় একটি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল নায়িকা এবং তার দেওরকে। রুচিরাকে বাঁচাতে গিয়ে চয়নকে কতগুলো গুন্ডা খুব বাজে ভাবে মারে এবং পরে এই গোটা অন্যায়টাকে ধামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পর্ণা আসল দোষীদের শাস্তি দিতে সক্ষম হয়। এইবার নতুন এক সমস্যার সমাধান করতে চলেছে পর্ণা।

বহুদিন ধরেই কাজের নাম করে দত্ত পরিবারে এসে জুড়ে বসেছে ইশা। শুরু থেকেই সৃজন আর পর্ণার মাঝে ঝামেলার সৃষ্টি করে চলেছে সে। কোন একটা সোজা জিনিসকে সোজা ভাবে ঘটতে দিচ্ছে না এই ইশা। আর তার সাথে এসে জোট পাকিয়েছে কৃষ্ণা মৌমিতা। বলা বাহুল্য তিন্নির জায়গাটা এখন দখল করেছে ইশা।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ইশা কৃষ্ণাকে বলে, “তোমার ফোনে একটা ওটিপি গেছে ওই ওটিপিটা আমাকে বলোতো।” তখন সেখানে চলে আসে পর্ণা, সে ইশাকে জিজ্ঞেস করে, “তুই যে মিস্টার বাজুড়িয়াকে টাকাগুলো দিচ্ছিস সেগুলো তুই কোথা থেকে দিচ্ছিস ওগুলো কি তোর নিজের টাকা?” এই শুনে ভয় পেয়ে যায় ইশা।

Back to top button