একেই বলে চোরের উপর বাটপারি! ছদ্মবেশ নিয়ে অসাধ্য সাধন করল পর্ণা!

বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে এসেছে দর্শকদের। দিনে দিনে বেড়েছে ধারাবাহিকের টিআরপি (TRP)। পর্ণার গোয়েন্দামুখী চরিত্রটি পর্দায় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। ধারাবাহিকের নায়িকা আলোকপর্ণা দত্তর কেরামতি এবং তাক কাটা বুদ্ধির জোরেই বারবার ধরাশায়ী হয়েছে ঈশা।

তবে এবার কেস বেশ জটিল। জনপ্রিয় ব্যক্তিত্ব আকাশ দেবের ছেলের গাড়িতে ধাক্কা লেগে মা’রা গেছে অভিজিৎ তাছাড়াও ওই দুর্ঘটনায় ভয়ঙ্কর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৌমিতা আর অয়নের একমাত্র ছেলে বুবাই। আর বুবাইয়ের বিপদে তার নতুন কাকি এগিয়ে আসবে না তাতো হতেই পারে না। দোষীদের শাস্তি দেওয়ার জন্য তার এবার মরিয়া হয়ে উঠেছে আলোকপর্ণা। যদিও ইতিমধ্যেই সে বুঝে গেছে কেসটার সঙ্গে জড়িত আছে কোন বিশিষ্ট ব্যক্তিত্বর ছেলে। আর সেই কারণেই পুলিশের থাকে থেকে মিলছে না কোনরকমের সহায়তা।

নিম ফুলের মধু আজকের পর্ব ১০ জুলাই (Neem Phooler Madhu Today Episode 10 July)

তবে পুলিশের সহায়তা না পেলেও থেমে থাকেনি আলোকপর্ণা। পুলিশ অফিসার বিকাশের সঙ্গে কথা বলে পর্ণা জানতে পেরেছে এফআইআর কপির ১০৬ পাতার পর ১০৮ পাতা রয়েছে। অর্থাৎ ১০৭ পাতা গায়েব। সেই সূত্র ধরেই থানায় গিয়ে এফআইআর কপির ভিডিও করার সিদ্ধান্ত নেয় পর্ণা। কিন্তু ভিতরে যাবে কিভাবে? ভিতরে যাওয়ার জন্যও দারুণ ফন্দি বের করে সে। প্রেস কন্ট্রোল সেজে থানার ভিতরে ঢুকে যায় তারা।

এফআইআর কপি থেকে প্রমাণ জোগাড় করল পর্ণা

প্রথমে রুচিরা আর পিকলু আর তারপর পর্ণা, সৃজন, চয়ন। সমস্ত অফিসারদের বের করে এফআইআর কপি বের করে ভিডিও করা শুরু করে পর্ণা। প্রথমে ভিডিও করতে না পারলেও পরে ভিডিও করে নেয় সে। এরপরই পর্ণা সোজা চলে যায় অভিমন্যুর অফিসে। সেখানে গিয়ে অভিমন্যুকে ভিডিওটা দেখায় পর্ণা। তারপরই আম জনতার সামনে সংবাদটি তুলে ধরে অভিমন্যু। সংবাদটি শোনার পর সাধারণ মানুষের মনের প্রশ্ন জগতে শুরু করে যে কিভাবে কেসটাকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ।

পরিস্থিতি বেগতিক দেখে থানায় চলে আসে ঈশা। এরপরই পর্ণার খবর দেখে মাথায় আগুন জ্বলে ওঠে ঈশার। সুকুমার হালদারকে সে বলে পর্ণাকে মেরে ফেলতে। যদিও প্রিয়তমা পত্নীকে শান্ত করে প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত নেয় সুকুমার হালদার। তবে তখনই থানায় চলে আসেন আকাশ দেব। তিনি জানিয়ে দেন যেভাবেই হোক কেসটাকে যেন পুলিশ সামলে নেয়। এদিকে বুবাইয়ের পরিস্থিতি দেখে তড়িঘড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে নার্স। তবে কি বড় কোন ক্ষতি হয়ে গেল বুবাইয়ের? জানতে হলে মিস করবেন না নিম ফুলের মধু।

Back to top button