দত্ত বাড়িতে পর্ণার মারণাস্ত্র পাঠালো ইশা! শুরু হলো পর্ণা সৃজনের নতুন নাটক!

যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন একসাথে বেঁধে থাকলে সেই সমস্ত কঠিন সময় গুলোকে সহজেই পার করে ফেলা যায়। তাই প্রতিটা কঠিন পরিস্থিতি কেই মোকাবিলা করতে গোটা পরিবারকে একসাথে বেঁধে রেখেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। এই মেগার প্রধান আকর্ষণ হলেও ধারাবাহিকের নায়িকা এবং এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। বর্তমানে হাজারো দর্শকের মধ্যমণি হয়ে উঠেছে পর্ণা। তার বুদ্ধি এবং সাহস প্রশংসনীয়।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা এবং সৃজন তাদের দত্ত বাড়ি হোমস্টেতে আসা গেস্টদের নিয়ে একটু সমস্যায় পড়েছিল। কিন্তু তারা যখন জানতে পারে যে যারা এসেছে অর্থাৎ তরঙ্গ এবং নাতাশা একে অপরকে ভালোবাসে এবং তারা বাইরে গেলেই তাদেরকে মেরে ফেলা হবে, তখন গোটা দত্তবাড়ি, তাদের বাঁচাতে উঠে পড়ে লাগে। আর উল্টো দিক থেকে ইশা চেষ্টা করে সবাইকে ফাঁসিয়ে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত গোহারা হেরে যায় সে। কারণ আবারও জিতে যায় পর্ণার বুদ্ধি।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনুভব যে পর্ণাকে একবার প্রপোজ করেছিল সেই ফটোগুলো খুঁজে বের করে প্রিট আউট করিয়ে ফেলে ইশা। আর তারপর সেটা দত্তবাড়িতে পার্সেল করে দেয়। সৃজনের নামে পার্সেলটা আসে তাই পর্ণা যখনই সেটা খুলে দেখতে যায় তাকে বাধা দেয় কৃষ্ণা। তখন পর্ণা সেটা নিয়ে গিয়ে সৃজনের হাতে তুলে দেয়। প্যাকেট টা খুলতেই বেরিয়ে আসে ছবি গুলো। দেখা মাত্রই ভীষণ রেগে যায় সৃজন।

কিন্তু এইবার পর্ণা সৃজনকে সবটা প্রমাণসহ বোঝায়। আর এটাও বলে, আবার ইশা চেষ্টা করছে তাদের মধ্যে ঝামেলা বাঁধানোর। এইবার ভুল না বুঝে ঠিক তাই বোঝে সৃজন। পর্ণা সৃজনকে বলে, “আমাদের মধ্যে যে ঝামেলা হয়নি এটা কাউকে বুঝতে দিলে চলবে না আরো বেশি বেশি করে সবার সামনে ঝামেলা করতে হবে।” অন্য দিকে ইশা মৌমিতাকে দেখতে বলে পর্ণা সৃজনের মধ্যে ঠিক কি কি হচ্ছে। দরজার বাইরে এসে কান পাততেই মৌমিতা শুনতে পারে তুমুল অশান্তি চলছে দুজনার মধ্যে।

সৃজন নিচে এসে চিৎকার করতে করতে সবাইকে ফটোগুলো দেখায়। পর্ণা সবাইকে নিজের দিকটা বোঝানোর চেষ্টা করে। সৃজন কিচ্ছু না বোঝার নাটক করতে থাকে আর পর্ণাকে খারাপ কথা বলতে থাকে। এসব কিছুতেই ভীষণ মজা পায় কৃষ্ণা। এরপর পর্ণা বলে, এর থেকে তার অনুভবকে বিয়ে করাই ভালো ছিল। এরপর সে ঠিক করে আর এই বাড়িতে থাকবে না। এই বলে গেট খুলে বেরিয়ে যায়। মৌমিতার মনে হয়, দুজনের মধ্যে ভালোই ঝামেলা লেগেছে। এবার আর জোড়া লাগার কোন ব্যাপার নেই।

Back to top button