জন্মাষ্টমীতে মহামিলন পর্বে ফুলকি পর্ণা মেলে করবে, গোপাল চুরির রহস্য ভেদ!

একই গল্পে ধারাবাহিকের দুই নায়িকা, এইবার মিলে গেল পর্ণা আর ফুলকি

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘ফুলকি’ (Phulki) খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে। এই সিরিয়াল ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে টিআরপি তালিকাতেও চমক দেখাচ্ছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু এবং নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল। মূলত বক্সিংকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের প্লট।

অন্যদিকে এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) আর এক জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী পল্লবী শর্মার জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিক টিআরপি (TRP)-র তালিকাতেও স্থায়ী জায়গা পেয়েছে। এখানে নায়িকার বুদ্ধিমত্তা বারবার ধারাবাহিকটিকে আকর্ষণীয় করে তুলেছে দর্শকদের কাছে।

দর্শকদের জন্য রয়েছে একটি অনেক বড় আনন্দের খবর। খুব তাড়াতাড়ি ভক্তদের মনোরঞ্জনের জন্য, তাদের ভালোলাগাটাকে আরও কিছু গুণ বাড়িয়ে তোলার জন্য জি বাংলায় হতে চলেছে মহামিলন পর্ব। যেখানে এক হয়ে যাবে দুই ধারাবাহিকের নায়িকা। শুধু তাই নয় তারা একত্রে সমাধান করবে জটিল রহস্যের।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায় জন্মাষ্টমীর শুভ মুহূর্তে ফুলকির বাড়িতে জন্মাষ্টমীর পূজো উপলক্ষে পৌঁছে যায় পর্ণা। অনেক নাচ গান আরতি প্রভৃতির মধ্যে দিয়ে মেতে ওঠে দুই ধারাবাহিকের নায়িকা। এত আনন্দ এত আলোর মাঝে হঠাৎ একটি জিনিস লক্ষ্য করে সমস্ত আনন্দ ধুলিস্যাৎ হয়ে যায় ফুলকির।

হঠাৎই ফুলকি লক্ষ্য করে, আসনে যে গোপাল ঠাকুরের মূর্তি রয়েছে সেটি নকল। এটা দেখেই ভয় কেঁপে ওঠে ফুলকির মন। এটা তো অনেক বড় অমঙ্গল। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না ফুলকি। তখন পর্ণা তার পাশে এসে দাঁড়ায় এবং ফুলকিকে বলে তারা দুজন মিলে আসল মূর্তি ঠিক খুঁজে বার করবে। তবে কিভাবে হবে এই অসাধ্য সাধন? জানতে হলে দেখতে হবে এই মহামিলন পর্ব।

Back to top button