পারুলের সামনে খুলে গেল দাদুর মুখোশ! রাকাকে বাঁচাতে এবার দাদুর বিরুদ্ধে পারুল!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ানের জামাইবাবু তার বস এবং তার মাকে গিয়ে রাকার ছবি দেখায়। রাকাকে তাদের খুবই পছন্দ হয়। এবারে শুধু দাদুকে রাজি করাতে হবে। সেই জন্য দাদুকে গিয়ে নিজের বসের নামে ভালো ভালো কথা বলতে থাকে।

এদিকে নিজের বস ও তার মাকে দাদুর সাথে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে আসে জামাইবাবু। তারপর সোজা চলে যায় দাদুর ঘরে। দাদুর ঘরে গিয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে। এদিকে রায়ান ভাবে পারুল হয়তো সব জানে। তাই পারুলকে জেরা করতে থাকে। কিন্তু পারুল তবে বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে দাদু রাকার সাথে বিয়ে ঠিক করে ফেলে।
পরিণীতা আজকের পর্ব ২৭ জানুয়ারি (Parineeta Today Episode 27 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নিজের ঘরে সমস্ত আলোচনা করে রাকার সঙ্গে লোকটির বিয়ে ঠিক করে নিচে নেমে আসে দাদু। এদিকে সবাই তো চিন্তা করতে থাকে দাদু আবার কি সিদ্ধান্ত নিল এই নিয়ে। কারণ এতদিন পর্যন্ত তিনি যা সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তাতে করে অনেকের জীবন নষ্ট হয়ে গিয়েছে। নিচে নেমে এসে দাদু যথারীতি রাকাকে নিজের কাছে ডেকে এনে জামাইবাবুর বসের সঙ্গে তার বিয়ে ঠিক করে দেয়। দাদুর এই সিদ্ধান্ত শুনে তো খুব স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে গিয়েছে। রাকার এখন পড়াশোনা শেষ হয়নি, অল্প বয়স। কিভাবে এত বড় একজন বয়স্ক মানুষের সঙ্গে তিনি নিজের নাতনির বিয়ে ঠিক করলেন সেটাই মাথায় ঢুকছে না কারোর।
আরও পড়ুনঃ এক ঢিলে দুই পাখি মা’রার প্ল্যান ফুলকির! বক্সিং ম্যাচ জিতে তথার মৃ’ত্যু রহস্য ফাঁস করবে নায়িকা!
সবাইতো ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু বাড়ির কর্তার মুখের উপরে কথা বলার সাহস কারোর নেই এই বাড়িতে। রায়ান এবং রায়ানের পিসিমণি বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তো কারো কথাই শোনে না। রাকা ঘরে গিয়ে সবাইকে জানাই সে অন্য একজনকে পছন্দ করে। এই বিষয়ে এতদিন পর্যন্ত কেউ কিছু জানতো না। তবে বিয়ে ঠিক হওয়ার পর রাকা নিজের মনের কথা বলতে বাধ্য হয়। পারুলও রাকার কথা শুনে এবং দাদুর সিদ্ধান্তে বেশ চিন্তিত হয়ে পড়ে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

