মৃ’ত্যুশয্যায় পারুল! এই চরম মুহুর্তে প্রেমের স্বীকারোক্তি রায়ানের? প্রকাশ্যে পরিণীতার দুর্ধর্ষ প্রোমো!

টিআরপি তালিকায় প্রথম সারির ধারাবাহিকগুলোর মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছে পরিণীতা। শুরু থেকেই পারুল আর রায়ানের সম্পর্ক নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে। জীবনের প্রতিটি সংকটে একে অপরের পাশে থাকলেও তাদের প্রেম কখনও স্পষ্ট হয়ে ওঠেনি। বরং ভুল বোঝাবুঝি আর সন্দেহই বারবার ছায়া ফেলেছে এই সম্পর্কে।

ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করার পর নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে পারুল। তার পোশাক আর আঞ্চলিক ভাষার কারণে পিওর লাইফের সিইও সংযুক্তা তাকে অপমান করে ইন্টারভিউ নিতে অস্বীকার করেন। সেই সময় রায়ানের বুদ্ধিতেই চেয়ারম্যানের মন জয় করে চাকরি পায় পারুল। কিন্তু এই সাফল্য মেনে নিতে পারেনি সংযুক্তা।

Bengali Mega

অপমানের প্রতিশোধ নিতে সংযুক্তা একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। কখনও অফিসে সমস্যার ফাঁদ পাতছে আবার কখনও পারুলকে একা করে দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত পারুলের পুরনো শত্রু শিরীনের সাহায্য নিয়ে এমন নিয়ম জারি করা হয় যাতে স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করতে না পারে। আইনের লড়াইয়েও বাধা আসে কিন্তু পারুল রায়ান মাথা নত করে না।

সবচেয়ে বড় ধাক্কা আসে নতুন প্রোমোতে। সেখানে দেখা যায় সংযুক্তার ষড়যন্ত্রে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে পারুল। সেই মুহূর্তে ভেঙে পড়ে রায়ান। এতদিনের লুকিয়ে রাখা অনুভূতি আর চেপে রাখতে না পেরে সে মুখ খুলে ফেলে তার গোপন ভালোবাসার কথা।

আরও পড়ুনঃ ‘আমার প্রতিটা ভালোবাসা…’- ফুলকি শেষ হতেই প্রেমের ইঙ্গিত! কার দিকে ইশারা করলেন দিব্যাণী মন্ডল?

রায়ানের সংলাপেই জমে উঠেছে রহস্য। সে কি সত্যিই পারুলকেই ভালোবাসে নাকি গল্পে রয়েছে অন্য কোনও নাম। এই প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে। আগামী ২১ ও ২২ ডিসেম্বর রাত আটটায় জি বাংলার পর্দায় পরিণীতা দেখলেই মিলবে সেই বহু প্রতীক্ষিত সত্য।

Back to top button