দোল পূর্ণিমায় কি পূর্ণতা পাবে রায়ান-পারুলের প্রেম? ‘সত্য বচন সিদ্ধি’ খেয়েই কি সব সত্যি স্বীকার করলো রায়ান! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলার (Zee Bangla) পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে (Parineeta) এবার বসন্তের ছোঁয়া। দোল পূর্ণিমা উপলক্ষে দর্শকদের জন্য এক বিশেষ ধামাকা নিয়ে আসছে জি বাংলা। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে রায়ান ও পারুলের সম্পর্কের সমীকরণ এক নতুন মোড় নিতে চলেছে।
প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, রায়ানের মনের কথা টেনে বের করতে পরিবারের মানুষেরা এক মজার পরিকল্পনা সাজিয়েছেন। তাদের আগের সব পরিকল্পনা ব্যর্থ হলেও, এবার দোল উৎসবকে হাতিয়ার করতে চান তারা। পরিকল্পনা অনুযায়ী, দোল খেলার মাঝেই রায়ানকে খাওয়ানো হবে বিশেষ ‘সত্য বচন সিদ্ধি’। পরিবারের সদস্যদের বিশ্বাস, এই পানীয় পেটে গেলেই রায়ান সবার সামনে স্বীকার করে নেবে যে সে আসলে পারুলকে কতটা ভালোবাসে।
উৎসবের আমেজে উত্তেজনার পারদ
ভিডিওটিতে দেখা যায়, আবির আর রঙের খেলায় মেতে উঠেছেন ধারাবাহিকের সব চরিত্ররা। নাচে-গানে ভরপুর এই উৎসবের মেজাজে রায়ান যখন সিদ্ধি পান করে তখন তার আচরণ বদলে যায়। নেশার ঘোরে সে বলে ওঠে, “কাকে ভালোবাসি আজ সেটা সবার সামনে বলবো, কেউ আটকে রাখতে পারবে না”। তার এই ঘোষণা শুনে পারুলসহ উপস্থিত সবার চোখে-মুখে চরম উত্তেজনা ও বিস্ময় লক্ষ্য করা যায়।
আরও পড়ুনঃ মঞ্চে গান গাওয়ায় বাধা! দিতির বিরুদ্ধে পুলস্ত্যের নোংরা ষড়’যন্ত্র! শ’য়তানকে মাত দিতে দারুন উপায় বের করল নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব
পরিণীতা ভক্তদের জন্য এই বিশেষ পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রোমো অনুযায়ী, ৪ঠা থেকে ৬ই মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় জি বাংলার পর্দায় দেখা যাবে এই দোল উৎসবের বিশেষ চমক। শেষ পর্যন্ত কি রায়ান সবার সামনে পারুলের প্রতি তার ভালোবাসার কথা কবুল করবে? নাকি আবার কোনো নতুন বাধা আসবে তাদের মাঝে? তা জানতে দর্শকদের চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
শেষ পর্যন্ত রায়ানের এই সত্যবচন কি তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি পরিস্থিতির আরও অবনতি হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। দর্শক অধীর অপেক্ষায় রয়েছে।

