টক-ঝাল সম্পর্কে ভালোবাসার সুর! পারুলের প্রেমের পড়ল রায়ান! তিরপিণ্ডের প্রেম প্রস্তাব গ্রহণ করবে তো পারুল? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে তূর্য আর শিরিন একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে রায়ান পারুলের ক্ষতি করার জন্য। পারুল রায়ানকে বলে তূর্য আর শিরিন হাত মিলিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করেছে। কিন্তু তাদের চালাকি মাঠে মারা পড়েছে, রায়ান পারুলের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে পারেনি। উল্টে আরও কাছাকাছি এসেছে দুজনে।

Bengali serial

তারপর শিরিন মিথ্যে আত্মহত্যা নাটক করে রায়ানকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করে। কিন্তু পারুল তো প্রথম থেকেই জানতো শিরিন সমস্ত কিছু নাটক করছে। তাই সেখান থেকে রায়ানকে ফিরিয়ে আনার জন্য নতুন প্ল্যান করে। শিরিন প্ল্যান করে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার যাতে রায়ান পারুলের জন্মদিনে যেতে না পারে। কিন্তু পারুলের চালে হয় বাজিমাত। শিরিন কোন ভাবে নিজের কাছে আটকে রাখতে পারে না রায়ানকে। ঠিক নিজে জন্মদিনের রায়ানকে পাশে নিয়ে কেক কাটে পারুল।

এদিকে আবারো ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এলো। ভিডিওতে দেখা যাচ্ছে নিজের মনের কথা পারুলকে জানাচ্ছে রায়ান। আসলে শুরু থেকেই পারুল রায়ানের সমস্ত বিপদে আপদে তার পাশে ছিল। এমনকি তার পরিবারের বিপদেও পারুল সমানভাবে ঝাঁপিয়ে পড়েছে। তাদের বিয়েটা হয়তো খুব অনিশ্চয়তায় হয়েছে কিন্তু এবার পারুলের প্রেমে পড়েছে রায়ান। পারুলকে সবকিছুতে সাপোর্ট করছে, তার পাশে থাকছে। এই করতে করতে ধীরে ধীরে পারুলের জন্য তার অনুভূতি জেগে উঠেছে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ!  প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী কাজল!

রায়ান এসে পারুলকে জানে সে তার প্রেমে পড়েছে। কিন্তু পারুল কিছুতেই বিশ্বাস করতে চায় না। পারুল রায়ানকে ৭দিন ভাবার জন্য সময় দেয়। কারণ রায়ানের সাথে কোনো সিচুয়েশনশিপে থাকবে না সে লাভ ইজ লাভ। পারুল গ্রামের সাধারণ মেয়ে তার কাছে এই সমস্ত জটিল প্রেম অর্থহীন। তাই সাতদিন সময় দেয় এবং বাবা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করে যেন সাত দিন পরে রায়ান নিজের মত না পাল্টে ফেলে। আর প্রোমো ভিডিও দেখেই তো দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আগামী পর্বগুলি দেখার জন্য।

Back to top button