নতুন ঘর বাঁধতেই রুকুর জীবনে ফিরে এলো গোপাল? তবে কি মা*রা যায়নি সে! হতভম্ব দর্শক মহল!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় এবার আসতে চলেছে বড় চমক। গল্পে কিছুদিন আগেই দেখানো হয়েছিল রায়ানের দিদি রুক্মিণীর জীবনে নেমে আসে বড় দুঃখ। পারুলের দাদা গোপালের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিল রুকু। সেই আবেগঘন পর্ব দর্শকদের মনেও গভীর ছাপ ফেলেছিল।

গোপালকে হারানোর পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিল রুক্মিণী। পরিবারের সবাই তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করলেও মনের কষ্ট সহজে কাটিয়ে উঠতে পারেনি সে। আনন্দের মুহূর্ত থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখত রুকু। তবে সময়ের সঙ্গে তার জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটে।

নতুন সেই সম্পর্ক রুক্মিণীকে আবার ভালোবাসায় ভরসা করতে শেখায়। ধীরে ধীরে নতুন জীবনের দিকেই এগোতে শুরু করে সে। এমনকি গল্পে আবার বিয়ের মণ্ডপেও দেখা যায় রুকুকে। কিন্তু ঠিক সেই সময়েই সামনে আসে বড় টুইস্ট, যা নিয়ে এখন দর্শকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।

সমাজমাধ্যমে অভিনেতা দ্রোণ মুখার্জির একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। পোস্টে তিনি ‘পরিণীতা’য় ফেরার ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন অনেকে। ধারাবাহিকের পরিচালক কৃষ বসুও এমনই ইশারা দিয়েছেন বলে খবর। ফলে প্রশ্ন উঠছে, মৃত গোপাল কীভাবে আবার গল্পে ফিরে আসবে?

আরও পড়ুনঃ ‘আমি ঠিক নেই, আমার…’ একসঙ্গে ৯টি ওষুধ! গুরুতর অসুস্থ শ্রুতি দাস! কি হয়েছে অভিনেত্রীর?

এদিকে সোশ্যাল মিডিয়ায় দ্রোণের পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, এতদিন গোপালকে না দেখে তাঁরা হতাশ ছিলেন। আবার অনেকে লিখেছেন, রুকু ও গোপালের জুটিকে তাঁরা খুব মিস করেছেন। এখন দর্শকদের একটাই অপেক্ষা, কীভাবে গল্পে আবার ফিরবে গোপালের চরিত্র।

Back to top button