অল্প বয়সেই হারিয়েছেন বাবা-মাকে! ছোটবেলায় জোটেনি ভালোবাসা! শোকের ছায়া পেরিয়ে আজ সাফল্যের আলো! কোন মন্ত্রে টলিপাড়ার রূপমঞ্জরী পল্লবী শর্মা?

বাংলা টেলিভিশনের পর্দায় পল্লবী শর্মা মানেই বিশ্বাসযোগ্য অভিনয় আর দৃঢ় উপস্থিতি। কে আপন কে পর ধারাবাহিকের জবা হোক কিংবা নিম ফুলের মধুর পর্ণা, প্রতিটি চরিত্রেই দর্শকের হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়েছেন তিনি। এবার জি বাংলার নতুন মেগা তারে ধরি ধরি ধারাবাহিকে রূপমঞ্জরী হয়ে ফিরছেন পল্লবী। ১৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই ধারাবাহিকে আবারও বনেদি বাড়ির বউমার ভূমিকায় দেখা যাবে তাঁকে। দীর্ঘ নয় মাসের বিরতির পর নতুন পরিচয়ে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

পর্দায় হাসি আর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠিন বাস্তব জীবন। হাওড়ার মেয়ে পল্লবী খুব অল্প বয়সেই হারিয়েছেন মা ও বাবাকে। শৈশব কেটেছে পিসির কাছে মানুষ হয়ে। দাদা বৌদি ভাইঝি নিয়ে তাঁর ছোট সংসার থাকলেও ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই নীরব। সোশ্যাল মিডিয়ায় নিজের দুঃখ বা সংগ্রামের কথা খুব কমই প্রকাশ করেন তিনি। কিন্তু তাঁর জীবনের গল্প জানলে বোঝা যায় কতটা লড়াই পেরিয়ে আজকের এই সাফল্য এসেছে।

ছোটবেলায় পড়াশোনার সময়ই পল্লবীর মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসার জন্য বাবা ও দাদা চেন্নাই বেঙ্গালুরুতে যাতায়াত করতেন। সেই সময় থেকেই পল্লবী পিসির বাড়িতে থাকতে শুরু করেন। ভবানীপুর কলেজে পড়াশোনা করেছেন তিনি। জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় আসে ক্লাস টেনের সময়। আইসিএসই পরীক্ষার প্রথম দিনের সকালে বাবার মৃত্যুর খবর পান তিনি। তবুও বাবার কথা রাখতে পরীক্ষায় বসেন এবং পরীক্ষা শেষ করে ফিরে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন পল্লবী।

অভিনয় জগতে আসার পথটাও সহজ ছিল না। তাঁর পিসি আগে অভিনয় করতেন। সেই সূত্রে স্টুডিওতে যাওয়া আসা থেকেই পরিচালকদের নজরে পড়েন তিনি। সেখান থেকেই ধারাবাহিকে সুযোগ পান এবং ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেন। আজ তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট মেগা। তবে সাফল্য নিয়ে তিনি বরাবরই সংযত। তাঁর মতে কঠোর পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।

আরও পড়ুনঃ ‘চোখের সামনে নিজের মেয়ের চি’তা জ্ব’লতে দেখলে…’- মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনের নীরব যুদ্ধ! মেয়েকে হারিয়ে আজও সর্বহারা অভিনেত্রী!

পল্লবীর বিশ্বাস একজন অভিনেতার উচিত প্রতিটি চরিত্রকে সময় দেওয়া। এক চরিত্র শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটিতে ঝাঁপিয়ে পড়া ঠিক নয়। আগের চরিত্রের খোলস ছেড়ে বেরিয়ে নতুন চরিত্রে ঢোকার জন্য মানসিক প্রস্তুতি জরুরি। হয়তো এই ধৈর্য আর সংযমই তাঁকে বারবার দর্শকের প্রিয় করে তুলেছে। শোকের ছায়া পেরিয়ে আজও পল্লবী শর্মা নিজের অভিনয় দিয়ে আলো ছড়িয়ে চলেছেন।

Back to top button