বাবুর মায়ের মুখোমুখি পর্ণা! তবে কি নতুন ধারাবাহিকে থাকছে নতুন চমক? কি বললেন পর্দার শাশুড়ি বউমা?

দ্বিতীয় রবিবার মানেই টলিপাড়ায় কাজের চাপ একটু কম, শ্যুটিং বন্ধ রেখে সবাই ব্যস্ত ব্যক্তিগত মুহূর্তে। সেই সুযোগেই অভিনেতা নীল চট্টোপাধ্যায় আয়োজন করেছিলেন তাঁর একমাত্র কন্যা অদ্ভিকার অন্নপ্রাশন। মাত্র দুদিন আগেই মেয়ের মুখ প্রথমবার দেখিয়েছেন নীল ও তাঁর স্ত্রী পৃথা, আর এবার এল মেয়ের প্রথম ভাত খাওয়ার শুভ অনুষ্ঠান। আদরের তিয়ার মুখেভাতে যেন একেবারে উৎসবের আমেজ, হাসি আনন্দ আর আশীর্বাদে ভরে উঠল অনুষ্ঠানস্থল।
এই বিশেষ দিনে অদ্ভিকাকে আশীর্বাদ করতে হাজির ছিলেন টেলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস, পল্লবী চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ ঘোষ, রণজয় বিষ্ণু ও শাম্যপ্তি মুদলি, অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই ছিলেন উপস্থিত। সঙ্গে ছিলেন চৈতি ঘোষাল, আরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী দাস, মানসী সেন। এক ছাদের তলায় যেন জমে উঠল নিম ফুলের মধু ও কে আপন কে পর ধারাবাহিকের শিল্পীদের রিইউনিয়ন।
এই অনুষ্ঠানেই সবচেয়ে নজর কাড়ে পর্ণা আর বাবুউর মায়ের মুখোমুখি হওয়া। পরমিতা জবা চরিত্রের অভিনেত্রী পল্লবী আর কৃষ্ণা অর্থাৎ আরিজিতার এই প্রথম একসঙ্গে আড্ডা দর্শকদের জন্যও বেশ স্পেশাল। তনুশ্রীর শেয়ার করা ভ্লগে দেখা গেল শাশুড়ি বউমার খোশগল্প। আরিজিতা মজা করে বলেন, এটা নাকি অন্নপ্রাশন টু অন্নপ্রাশন রিইউনিয়ন। পল্লবীও হাসতে হাসতে জানান, কার অন্নপ্রাশন পরেরটা হবে সেটাই এখন ভাবনার বিষয়।
পোশাকেও ছিল আলাদা নজর। কেরালা কটন শাড়ি আর সবুজ ব্লাউজে ঝলমলে লাগছিল পল্লবীকে। অন্যদিকে ইন্দো ওয়েস্টার্ন লং গাউনে আধুনিক লুকে ধরা দেন আরিজিতা। তাঁদের প্রাণখোলা কথোপকথন আর হাসি যেন পুরনো স্মৃতিকে আরও একবার ফিরিয়ে আনল। এরই মাঝে জানা গেল, আরিজিতা এখন স্টার জলসায়, আর পল্লবী সোমবার থেকেই ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিকে।
আরও পড়ুনঃ ‘বাড়িটাকে খুব মিস করছি, সেদিন যদি…’- মনখারাপ মিমির! হঠাৎ কি হলো অভিনেত্রীর?
অনুষ্ঠানের আরেকটি মন ছোঁয়া মুহূর্ত ছিল ছোট্ট অদ্ভিকার সঙ্গে অতিথিদের সময় কাটানো। শ্বেতা ও রুবেলের কোলে এসে একেবারে চুপ হয়ে যায় খুদে আদ্ভিকা। মানসীর আট মাসের ছেলে অধ্যায়ও মায়ের কোলে বসে সুক্তো ভাত খেল এই অন্নপ্রাশনে। সব মিলিয়ে নীল কন্যার মুখেভাত শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, হয়ে উঠল টেলিপাড়ার আবেগ আর বন্ধনের এক সুন্দর ছবি।

