পুজোর সাজে সেজে উঠলেন আমাদের প্রিয় “মিঠাই” সৌমীতৃষা! লাল শাড়ি ও সোনার গহনায় মন মাতালেন দর্শকদের

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম হল ‘মিঠাই’ (Mithai)। বেশ কয়েকমাস আগেই শেষ হয়ে গিয়েছে সেই মেগা। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মিঠাই’ ওরফে সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) এখনও আমাদের মনের খাঁচায় বন্দি। ছোট পর্দা ছেড়ে তিনি এখন বড়পর্দায় পাড়ি দিয়েছেন দেবের হাত ধরে। দেবের (Dev) বিপরীতে ‘প্রধান’ (Pradhan) ছবিতে নায়িকা হিসাবে পর্দায় আমরা আর কিছুদিন পরই দেখতে পাব সৌমীকে।
হঠাৎ ছোটপর্দা থেকে বড়পর্দায় চান্স পাওয়াকে ঘিরে কম ট্রোলের মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। তবে সকল ট্রোল জয় করে তিনি নিজেকে নিজের যোগ্যতায় প্রমান দিয়ে চলেছেন। ‘মিঠাই’এর মাধ্যমে তিনি যে এতটা জনপরিচিতি লাভ করবেন, তা অভিনেত্রী নিজেও হয়তো কোনোদিন ভাবেনি। যদিও তাতে সৌমীর অহংকার একটুও বাড়েনি। তিনি সর্বদা নিজেকে নতুন কাজের মাধ্যমে বারে বারে গড়ে তোলার চেষ্টা করেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট প্রায়দিন চোখে পরে। নিত্য-নতুন সাজে তিনি ধরা দেন। কেউ তাঁর লুকের প্রশংসায় ভরিয়ে দেন, আবার কেউ ট্রোল করতে থাকেন। সৌমীর এমন উন্নতি কিছুজন হয়তো সহ্য করতে পারেননা। উপরতলার পা চেটে উপরে উঠেছেন, এমন বদনামও দিয়েছে অনেকে। জনপ্রিয়তা বাড়লে ট্রোল হবে, হেটার্স বাড়বে, তা সকলেরই জানা। তাই সৌমী এর বাইরে নয়, অর্থাৎ জনপরিচিতি যে বাড়ছে তা নিশ্চিত।
অনেকেই তারকাদের উচ্চতা, গায়ের রং, ফেসিয়াল লুক নিয়ে ট্রোল করেন। বহুবার এরূপ কদর্য ভাবে ট্রোলের মুখে পড়েছেন সৌমীও। অভিনেত্রীর হাইট নাকি ৪’১০’, আর তা নিয়েই চলে ট্রল। যদিও অভিনেত্রী এসব ট্রোলে তেমন কান দেন না। কারণ হাইট, বয়স কেবলই একটা সংখ্যা, প্রয়োজন তো ট্যালেন্টের, যা ভরে ভরে আছে সৌমীর মধ্যে। সামনেই পুজো, আর সেই পুজোর নতুন লুকেই আবার নতুন ভাবে সেজে উঠেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘দত্ত বাড়ির ছেলেদের মেরুদন্ড নেই!’ অপ্রিয় সত্যগুলো মুখের ওপর বলে পর্ণার চোখ খুলে দিল রুচিরার বাবা
সাদা ব্লাউজ, লাল শাড়ি, চুল খুলে, গহনা পড়ে প্রতিমার সামনে দাঁড়িয়ে। যেন সৌমী’ই সাক্ষাৎ ঠাকুর। অভিনেত্রীর লুকটি ভারী মিষ্টি, প্রতিমা যদিও শেষ নয় বানানো চলছে। পুজোর আগে হয়তো তিনি শ্যুট করছেন। তাঁর এই লুক সামনে আসতেই মুহূর্তের মধ্যে লাইক, কমেন্টে ভোরে যায়। খুব প্রশংসিত হয় অভিনেত্রী। অভিনেত্রী নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। পুজোর আগে ও পুজোর সময় সৌমীর আরও নতুন নতুন লুক দেখবে বলে অপেক্ষায় এখন দর্শক।
View this post on Instagram

