নীলের কালো মন নিয়ে আবার মেঘের ওপর সন্দেহ করলো সে! কিন্তু গিনি দেখালো তাকে আসল সত্যি!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার মেঘের পাশে দাঁড়ালো গিনি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের চরম সর্বনাশ করে ছাড়লো ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী। ময়ূরী তার কাজে সফল। ফের সন্দেহ প্রবেশ করল নীলের মনে।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায় জিষ্ণু ঘরের দরজা খুলতেই নীল চড়াও হয় তার ওপর। ঘরের এবং মেঘের অবস্থা দেখে ভুল বোঝে প্রত্যেকে এমনকি মেঘের বাবাও। তবে এই দিন বেশ চড়া গলায় নীলের করা অপমানের জবাব দেয় জিষ্ণু। নীলের নোংরা মস্তিষ্কে এতদিন যা এসেছে সে তাই বলেছে কিন্তু আর নয়। এই কথা স্পষ্ট জানিয়ে দেয় জিষ্ণু।
এই কথাগুলোকেই অস্ত্র বানিয়ে ময়ূরী ছুড়ে দেয় জিষ্ণুর দিকে। পরের দিন মেঘের জ্ঞান ফিরতেই, মেঘ বুঝতে পারেনা তার সাথে ঠিক কি হয়েছে গতকাল। উঠে বসতেই নিজের পাশে নিজের বাবা আর দিদিকে দেখে অবাক মেঘ। অনিন্দ্য বেশ রাগি গলায় কথা বলে মেঘের সাথে, যা শুনে বেশ ভয় পেয়ে যায় মেঘ। কি করেছে সেটাই বুঝতে পারে না সে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, হোটেলের ম্যানেজার এসে মেঘের বাবাকে বলে মেঘ এবং জিষ্ণু অনেকগুলো মদের বোতল অর্ডার দিয়েছিল। অন্যদিকে গিনি নীলকে বোঝায় এই গোটার জিনিসটা অনেক বড় একটা চক্রান্ত। নীল সেসব মানতে না চাইলে গিনি বলে মেঘের ক্ষতি করার লোকের অভাব নেই।

